,

নেইমারের রিয়ালে যাওয়া সহজ হবে না: গার্দিওয়ালা

news-image

স্পোর্টস ডেস্ক : পরবর্তী মৌসুমে ব্রাজিলিয়ান তারকা নেইমারের গন্তব্য কোথায়? এই প্রশ্নের যেন কোনো শেষ নেই। তবে সবচেয়ে জোরালো যে বক্তব্য, তা হচ্ছে নেইমার রিয়াল মাদ্রিদে আসছে! এই বিষয়ে কথা বলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো থেকে শুরু করে লিওনেল মেসি। তবুও রহস্যের জাল ভেদ হচ্ছেনা কোনোভাবেই।

সম্প্রতি ম্যান সিটি বস গার্দিওয়ালা সেই আগুনেও জল ঢেলে দিলেন। তার মনে নেইমারের পক্ষে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসা সহজ হবেনা।

গার্দিওয়ালা বলেছেন, আমি জানি পিএসজি ছাড়া সহজ না। কারণ পিএসজি পিএসজিই। তবে ফুটবলে সবকিছুই সম্ভব।

এর আগে রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো বলেছিলেন, প্রতিবছরই এমন ৫০টা খেলোয়াড়কে নিয়ে কথা বলে ক্লাব। কিন্তু দিন শেষে দেখা যায় তাদের কেউই রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেনি।

অন্যদিকে তার সাবেক সতীর্থ বার্সেলোনা তারকা লিওনেল মেসি বলেছিলেন, নেইমারের উচিত হবে না রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে তাদের শক্তি বৃদ্ধি করা। কারণ বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা সবই তার জেতা।

তবে এই আলোচনা এখানেই শেষ নয়। মৌসুমের কেনাবেচার মাত্র সময়। হয়ত আরো অনেক মতামত আসতেই থাকবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর