,

পকেটেই মোবাইল ফোন বিস্ফোরণ! রেস্টুরেন্টে আতঙ্ক (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক: একটি রেস্টুরেন্টে বসে দুপুরের খাবার খাচ্ছিলেন অজ্ঞাতনামা এক লোক। আচমকা তার পকেটে রাখা মোবাইল ফোনটি বিস্ফোরিত হয়। এ ঘটনায় রেস্টুরেন্টে অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে তারাও তাদের আসন ছেড়ে উঠে যান।

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের বানদুপ এলাকায় ৪ জুন ঘটনাটি ঘটেছে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক লোক রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিলেন। সে সময় মোবাইল ফোন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। তিনি সিট থেকে লাফিয়ে ওঠেন, মোবাইল ফোনটি ছুঁড়ে ফেলে দেন।

জানা গেছে, মোবাইল ফোন বিস্ফোরিত হওয়ার ঘটনায় ওই লোক সামান্য আহত হয়েছেন। লোকটিকে হাসপাতালেও ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত, গত মার্চে উড়িষ্যা রাজ্যের খেরিয়াকানি জেলায় মোবাইল ফোন বিস্ফোরনে এক তরুণীর মৃত্যু হয়। তরুণীটি মোবাইল ফোনে চার্জার লাগিয়ে তার এক আত্মীয়ের সঙ্গে কথা বলছিলেন। সূত্র: এনডিটিভি

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর