,

প্রথম মার্কিন কোম্পানি হিসেবে অ্যাপেলের মূল্য ১ ট্রিলিয়ন ডলার হতে যাচ্ছে

news-image

প্রথম মার্কিন কোম্পানি হিসেবে ১ ট্রিলিয়ন ডলার মূল্যমানের কোম্পনি হতে যাচ্ছে টেক জায়ান্ট অ্যাপল। কোম্পানিটির বর্তমান মূল্যমান ৯৪৫ বিলিয়ন ডলার। এই বছর কোম্পানিটির শেয়ারের মূল্য ১৩ শতাংশ উত্থান ঘটেছে। যা সার্বিক বাজারের চেয়ে ভালো।

আর মাত্র ৬ শতাংশ বাড়লে অ্যাপেলের প্রতিটি শেয়ারের দর দাঁড়াবে ২০২.৩০ ডলার। এর ফলে কোম্পানিটির মোট মূল্যমান দাঁড়াবে ১ ট্রিলিয়ন ডলার। আইফোন ৮ এবং আইফোন ১০ এর ব্যাপক চাহিদাই পুঁজিবাজারে কোম্পানিটির শেয়ারের মূল্য বৃদ্ধি করেছে। চীন এবং জাপানে ফোন দুটির অব্যাহত চাহিদাই মূলত এর পেছনে ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। ২০১৮ সালের প্রথম ৩ মাসে অ্যাপলের বিক্রি বেড়েছে ১৬ শতাংশ। এত বৃহদাকৃতির কোম্পানির জন্য যা মোটেও খারাপ প্রবৃদ্ধি নয়।

বছরের প্রথম প্রান্তিকে ওয়ারেন বাফেটের বাফেটস হাথওেয়ে অ্যাপেলের সাড়ে ৭ কোটি শেয়ার কিনে নেয়। এই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হোল্ডিং এ এখন সবার উপরে অবস্থান করছে। – সিএনএন মানি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর