,

গোটা ছবিতে একা অভিনয় করে গিনেস বুকে রেকর্ড করেছিলেন সুনীল দত্ত!

news-image

বিনোদন ডেস্ক: আসল নাম বলরাজ দত্ত হলেও, সিনেমা-প্রেমীদের কাছে তিনি সুনীল দত্ত নামেই পরিচিত। হিন্দি ছবির জগতে অত্যন্ত জনপ্রিয় ও সম্মানীয় এক নাম সুনীল দত্ত পরবর্তী জীবনে রাজনীতিবিদ হিসেবেও সক্রিয় ছিলেন। ছেলে সঞ্জয় দত্তের জীবন নিয়ে ছবি ‘সঞ্জু’তে শীঘ্রই প্রয়াত অভিনেতা-রাজনীতি সম্পর্কে অনেক তথ্যই জানতে পারবেন সিনে-প্রেমীরা। কিন্তু, আজ বুধবার ‘জ্ঞান বুধ দিই’তে পাঠকদের জন্য রইল সুনীল দত্ত সম্পর্কে অজানা এক তথ্য। প্রয়াত অভিনেতার জন্মবার্ষিকীতে যা মনে করাবে সুনীল দত্তকে।

তিন সন্তান- সঞ্জয়, নম্রতা ও প্রিয়াকে নিয়ে স্ত্রী নার্গিস বেড়াতে চলে গেলে কিছুটা বিষণ্ণ হয়ে পড়েছিলেন অভিনেতা সুনীল দত্ত। বাড়ি ফিরে পরিবারকে দেখতে না পাওয়া এক ব্যক্তিকে নিয়েই তাই ছবি তৈরি করেছিলেন তিনি। নাম, ‘ইয়াদেঁ’। ১৯৬৪-র এই হিন্দি ছবিটি পরিচালনা করেছিলেন তিনি নিজেই। তাঁর পরিচালিত প্রথম হিন্দি ছবি এটিই। কিন্তু, এ সবের থেকেও বেশি যে কারণের জন্য ‘ইয়াদেঁ’ স্মরণীয় হয়ে রয়েছে, তা হল ছবির শুরু ও শেষে ক্রেডিট টাইটেলের একটি লেখা। ‘দুনিয়ার প্রথম একজন অভিনেতা অভিনীত সিনেমা’।

হ্যাঁ। সত্যিই দুনিয়ার প্রথম একজন অভিনেতা অভিনীত ছবি ছিল – ‘ইয়াদেঁ’। পরবর্তীতে রবার্ট অল্টম্যানের ‘সিক্রেট হরর’, অ্যান্ডি ওয়ারহোলের ‘স্লিপ’ এর পাশাপাশি সুনীল দত্তের ‘ইয়াদেঁ’কেও জায়গা দেয় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস। সত্যিই গর্বের। সূত্র: এই সময়

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর