,

মাদকের আখড়ায় ডে কেয়ার সেন্টার

news-image

ঢাকা মহানগরীতে সব মাদকের আখড়া ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।  বুধবার দুপুরে রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে মাদকের আখড়া ভেঙ্গে তাতে ‘কমিউনিটি ডে কেয়ার সেন্টার’ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ অবস্থানের ফলে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী সীমা ও রিমা টিকতে না পেরে গা ঢাকা দিয়েছে। সাততলা বস্তির এই বাড়িটি ছিল সরকারী জায়গা। এখানে অবৈধ বাড়ি বানিয়ে মাদক ব্যবসা করত সীমা ও রিমা। সাততলা বস্তিতে ছিল মাদকের ছড়াছড়ি। এই ডে কেয়ার সেন্টারের জায়গা ছিল মাদক সেবীদের আখড়া। স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় ‘কমিউনিটি ডে কেয়ার সেন্টার’টি নির্মান করা হয়েছে। এটি কমিউনিটি বেইজড একটি প্রতিষ্ঠান। স্থানীয়দের অনুদানে চলবে এই ডে কেয়ার সেন্টার। সাততলা বস্তিতে বসবাসরত অধিকাংশ নারীরা কর্মজীবি। এই ডে কেয়ার সেন্টার তারা তাদের সন্তানকে রেখে নিশ্চিন্তে কর্মস্থলে যেতে পারবে। ডে কেয়ার সেন্টারে বাচ্চাদের যত্নের পাশাপাশি শেখানো হবে পড়া-লেখা ও খেলাধুলা। বাচ্চাদের পদচারণায় মুখরিত থাকবে এই জায়গাটি।

কমিশনার আরও বলেন, ঢাকা শহরে কোন মাদক ব্যবসায়ীদের স্থান হবে না। যারা মাদকের পৃষ্টপোষক, আশ্রয়দাতা, অর্থদাতা তাদেরকে আইনের আওতায় আনা হবে। যদি এই মাদক ব্যবসায়ের সাথে পুলিশের কোনো সদস্য জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। দেশের জঙ্গিবাদ নির্মূল প্রসঙ্গ টেনে তিনি বলেন, এদেশ থেকে জঙ্গিবাদ বিতাড়িত করা হয়েছে। তারই ধারাবাহিকতায় মাদককেও ছাড় দেয়া হবে না। সুতরাং অভিযান চলছে এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে। কারণ আমাদের নতুন প্রজন্মকে বাঁচিয়ে রাখার জন্য মাদককে নির্মূল করতেই হবে। কমিউনিটি ডে কেয়ার সেন্টার উদ্বোধন শেষে গুলশান বিভাগের আয়োজনে আইপিএইচ স্কুলে দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে এক হাজার ঈদবস্ত্র বিতরণ করেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর