,

জাতিসঙ্ঘ তদন্তকারীদের সহায়তা করতে মিয়ানমারের প্রতি আহবান

news-image

অনলাইন ডেস্ক : মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতা চালানোর অভিযোগ তদন্তে জাতিসঙ্ঘ বিশেষজ্ঞদের সহযোগিতা করতে দেশটির সরকারের প্রতি নিরাপত্তা পরিষদ আহবান জানিয়েছে। মঙ্গলবার এএফপি’র হাতে পাওয়া এক পত্র থেকে একথা জানা যায়। খবর এএফপি’র।

গত আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে ব্যাপক সামরিক অভিযান শুরুর পর দেশটি থেকে কমপক্ষে সাত লাখ মুসলিম রোহিঙ্গা পালিয়ে যায়। ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও জাতিসঙ্ঘ এ সামরিক অভিযানকে জাতিগত নিধন হিসেবে অভিহিত করে।

গত মে মাসের গোড়ার দিকে মিয়ানমার ও রাখাইন রাজ্য পরিদর্শনের পর জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ জানায়, দেশটির সরকার এমন অভিযোগ তদন্তের ব্যাপারে সম্মত হয়েছে। তবে এক্ষেত্রে মানবাধিকার দফতরের মতো জাতিসঙ্ঘের বিভিন্ন সংস্থাকে নিযুক্ত করতে হবে।

৩১ মে পাঠানো ওই পত্রে বলা হয়, আন্তর্জাতিক গোষ্টীর সহযোগিতায় এ নৃশংসতার সব অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে সুস্পষ্ট পদক্ষেপ নিতে হবে। এতে আরো বলা হয়, সেখানে ‘এমন পরিস্থিতির সৃষ্টি হওয়ায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’

মিয়ানমার জাতিসঙ্ঘ মানবাধিকার পরিষদের একটি তদন্ত মিশনকে দেশটিতে প্রবেশের সুযোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে এবং জাতিসঙ্ঘের মানবাধিকার বিশেষজ্ঞ ইয়ংহি লী’র কাজে বাধা দিয়েছে।

মিয়ানমারে নিযুক্ত জাতিসঙ্ঘের নতুন দূত ক্রিস্টিন স্করানার বুর্জনার আগামী কয়েক সপ্তাহের মধ্যে মিয়ানমার সফরে যাওয়ার কথা রয়েছে। আর এটি হবে তার প্রথম মিয়ানমার সফর।

এদিকে মিয়ানমার রাখাইন রাজ্যে সামরিক অভিযান চলাকালে সেনা সদস্যদের ব্যাপক নির্যাতন চালানোর অভিযোগ প্রত্যাখান করেছে।

জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ মুসলিম রোহিঙ্গাদের বিরুদ্ধে কয়েক দশকের বৈষম্য নিরসনে পদক্ষেপ গ্রহণে মিয়ানমারের প্রতি আহবানও জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর