,

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমানবাহিনীর বিদায়ী এবং নবনিযুক্ত প্রধানের সাক্ষাৎ

news-image

নিউজ ডেস্ক : বিমানবাহিনীর বিদায়ী প্রধান চিফ এয়ার মার্শাল আবু এসরার এবং নবনিযুক্ত প্রধান চিফ এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সংসদ ভবনস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী বিমানবাহিনীর নবনিযুক্ত প্রধানকে স্বাগত জানান এবং বিদায়ী প্রধানের দায়িত্ব পালনকালের প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী তাদের সঙ্গে বিমানবাহিনীর উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এ সময় প্রধানমন্ত্রী যুগের সঙ্গে তাল মেলাতে একটি দক্ষ বিমানবাহিনী গড়তে তার দৃঢ়সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেন।

বিমানবাহিনীর বিদায়ী প্রধান তার দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। প্রধানমন্ত্রী বিমানবাহিনীর নবনিযুক্ত প্রধানকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন যে, তার নেতৃত্বে বাংলাদেশ বিমানবাহিনী আরো উন্নত-সমৃদ্ধ হবে। বাসস

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর