,

আড়াই বছরে বিশ্বে নবায়নযোগ্য জালানি বিনিয়োগ দাঁড়াচ্ছে দেড় লাখ কোটি ডলার

news-image

উপসাগরীয় দেশগুলোকে নবায়নযোগ্য জালানি খাতে অবকাঠামো নির্মাণে সতর্ক হতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা যাতে এধরনের বিনিয়োগ থেকে সর্বোচ্চ পরিমাণ সুবিধা পাওয়া যায়। কারণ ২০২০ সালে এসব দেশ ১৬ বিলিয়ন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ব্যবস্থাপনা পরামর্শক প্রতিষ্ঠান স্ট্রাটেজি এন্ড মিডিল ইস্ট এক সমীক্ষার পর এ তথ্য জানিয়ে বলছে এমনকি আগামী দুই বছরের মধ্যে এ খাতে বিনিয়োগ ৪০ বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। তবে এক্ষেত্রে সবচেয়ে জরুরি হচ্ছে সঠিক সিদ্ধান্ত ও নীতিমালা।

সমীক্ষায় আরো বলা হচ্ছে, নবায়নযোগ্য জালানি খাতে বিনিয়োগ দ্রুত বাড়ছে। ২০১৬ সালে বিশ্বে এ খাতে ১৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ হলেও ২০২০ সালে তা ৩৭০ বিলিয়নে দাঁড়াবে। একই সময়ের মধ্যে বিশ্বে নবায়নযোগ্য জালানিতে বিনিয়োগের মোট পরিমাণ দাঁড়াবে দেড় ট্রিলিয়ন। সমীক্ষা আরো বলছে, ২০১৬ সালে উপসাগরীয় দেশগুলো এখাতে মাত্র ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করে কারণ প্রযুক্তিগত প্রাপ্যতা ততটা ছিল না। এছাড়া অন্যান্য দেশগুলো একই ধরনের প্রযুক্তি এবং এক্ষেত্রে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলছে কিনা সেদিকে সতর্ক নজর ছিল। কিন্তু এখন এ খাতে বিনিয়োগ দ্রুত হলেও প্রয়োজন হয়ে পড়েছে সঠিক নীতিমালা।

স্ট্রাটেজি এন্ড মিডিল ইস্ট’এর একজন অংশীদার ড. রায়েদ কোমবার্গি বলেন, উপসাগরীয় দেশগুলোতে নবায়নযোগ্য জালানির অফুরন্ত উৎস রয়েছে যা এমন বড় ধরনের বিনিয়োগে বাধ্য করছে। একই সঙ্গে এ অঞ্চলে গ্যাসের সংকট এবং ক্রমান্বয়ে জালানি চাহিদা বেড়ে যাওয়ায় নবায়নযোগ্য জালানির দিকে বিনিয়োগকারীদের নজর পড়ছে। ইতিমধ্যে উপসাগরীয় দেশগুলোতে সৌর শক্তি প্লান্টগুলো সর্বোচ্চ পরিমান জালানি উৎপাদন করছে যা বছরে ১৭’শ ৫০ থেকে ১৯’শ ৩০ ঘন্টা পর্যন্ত দাঁড়িয়েছে। জার্মানিতে এ সময় বছরে ৯৪০ ঘন্টা।

স্ট্রাটেজি এন্ড মিডিল ইস্ট’এর প্রধান কর্মকর্তা ড. শিহাব এলবোরাই বলেন, দ্রুতহারে বিনিয়োগ হলেও নবায়নযোগ্য জালানি খাতে যে সব ঝুঁকি রয়েছে তা সতর্কতার সঙ্গে এখন বিবেচনা করা হচ্ছে। প্রতিষ্ঠানটির আরেক প্রধান কর্মকর্তা ড. ইয়াহিয়অ আনোউতি বলেন, উপসাগরীয় দেশগুলো এধরনের বিনিয়োগের ক্ষেত্রে একটা ভাল অবস্থানে রয়েছে। সঠিক সিদ্ধান্ত ও নীতিমালা হলে এধরনের জালানি খাত এ অঞ্চলের উন্নয়নে অশেষ ভূমিকা রাখবে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর