,

৬০ টি ফোন সংস্থাকে গ্রাহকদের তথ্য জানার অধিকার দিল ফেসবুক

news-image

অ্যাপল ও স্যামসং সহ ৬০টি ফোন প্রস্তুতকারক সংস্থাকে ফেসবুক তার গ্রাহক এবং তাঁর বন্ধুদের ব্যক্তিগত তথ্য নেওয়ার অনুমতি দেয়ার কথা জানিয়েছে নিউ ইয়র্ক টাইমসের এক রিপোর্ট। এছাড়া বেশ কিছু ফোন সংস্থার সঙ্গে ফেসবুকের অংশীদারিত্বও রয়েছে। অর্থাৎ সেইসব ফোনে আগে থেকেই ফেসবুক অ্যাপটি ডাউনলোড করা থাকে। সেইসব ফোনগুলির ক্ষেত্রে ফেসবুক সহজেই ফোন সংস্থাগুলির সঙ্গে গ্রাহকের ডেটা-শেয়ারিং করতে পারে বলে জানা গেছে।

রিপোর্টে জানা যায়, ২০০৪ সালে ফেসবুক আসার পর এই সোশ্যাল নেটওয়ার্কের সঙ্গে হাত মেলায় ৬০টি ফোন প্রস্তুতকারক সংস্থা। যার মধ্যে অ্যাপল, অ্যামাজন, ব্ল্যাকবেরি, মাইক্রোসফট এবং স্যামসং অন্যতম। গত একদশক ধরে সব স্মার্টফোনেই ফেসবুক অ্যাপ ডাউনলোড রয়েছে। আর এর মাধ্যমেই গ্রাহকের ব্যক্তিগত ডেটা চলে যাচ্ছে ফোন সংস্থার হাতে।

এর আগেও কেমব্রিজ অ্যানালিটিকার রিপোর্টে প্রকাশ্যে এসেছিল ফেসবুক গ্রাহকদের তথ্য পাচার করছে। সে নিয়ে তোলপাড় হয়ে উঠেছিল গোটা বিশ্ব সহ এই দেশও। জানা গিয়েছে, ফেসবুকের মেসেজিং অ্যাপ কতটা জনপ্রিয় তা জানতে গ্রাহকদের ‘লাইক’ বাটন প্রেস করতে বলা হচ্ছে। আর সেখান থেকেই তথ্য চলে যাচ্ছে ফোন সংস্থার কাছে। কি কি তথ্য যাচ্ছে? জানা গিয়েছে, গ্রাহকের ব্যক্তিগত সম্পর্ক, কোনো রাজনৈতিক দলের সমর্থক এবং তাঁর ব্যক্তিগত তথ্য চলে যাচ্ছে ফোন সংস্থার কাছে। যদিও ফেসবুক জানিয়েছে গ্রাহকদের অনুমতি ছাড়া কোনোভাবেই তাঁদের ব্যক্তিগত তথ্য কোনো ফোন সংস্থার কাছে যায় না।

নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টে বলা হয়, কিছু কিছু ডিভাইস প্রস্তুতকারক সংস্থা গ্রাহকদের বন্ধুদের ডেটাও কৌশলে নিয়ে নিয়েছে। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ফেসবুক জানিয়েছে, ফেসবুক সবসময় ডেটা শেয়ারিংয়ের চুক্তি রক্ষা করে এবং গ্রাহকদের ডেটা যাতে সুরক্ষিত থাকে সে বিষয়েও তারা যথেষ্ট ওয়াকিবহাল। ফেসবুকের এক আধিকারিক ইমে আর্চিবং জানান যে এই অংশীদারিত্বর কাজ অন্য অ্যাপ ডেভলপারসের থেকে অনেকটাই ভিন্ন। ফেসবুক-ফোন সংস্থা যৌথভাবে অন্য পদ্ধতিতে কাজ করছে। তবে সেখানে ডেটা শেয়ারিংয়ের কোনও বিষয় নেই। সূত্র : আজকাল

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর