,

ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত

news-image

ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত ওয়ালী উল্লাহ(৩৫) হয়েছে ।

রোববার ইতালির ব্রেসিয়া এলাকায় হাইওয়ে এ ঘটনা ঘটে । প্রাইভেট কার নিয়ে ভেরোনার পথে যাবার সময় নিয়ন্ত্রন হারিয়ে সড়কের রেলিং ভেঙে ধুমড়ে মুছড়ে উল্টো গেলে সে নিহত হয়। নিহতের বাড়ী সাতক্ষীরায়।

এদিকে গত দুই দিন তার হদিস না পাওয়া তার ভগ্নীপতি ব্রেসিয়ার অধিবাসী জালাল এ ব্যাপারে শনিবার পুলিশকে লিখিত অবহিত করেছিলেন বলে জানা যায়।

নিহত ওয়ালী উল্লাহ ব্রেসিয়া স্টেশন সংলগ্ন এলাকায় দোকান নিয়ে ব্যবসা করতেন । তার স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা সাতক্ষিরায় বসবাস করছে।

ইতালির ব্রেসিয়া বৃহত্তর কুমিল্লা সমাজের সভাপতি এড নুরুল হক জানায়, ওয়ালি উল্লাহের নিহত হওয়ার ঘটনায় সকল বাংলাদেশিরা গভীর শোকাহত। তার মরদেহ স্থানীয় মর্গে রয়েছে , তদন্ত শেষে এবং পরিবারের মতামতের মাধ্যমে স্থানীয় বাংলাদেশিরা মরদেহ বাংলাদেশে পাঠাবে । এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর