,

ডালিম খেয়ে অস্ট্রেলিয়ান এক নারীর মৃত্যু

news-image

দক্ষিণ অস্ট্রেলিয়ায় গত সপ্তাহে এক নারী হিমায়িত ডালিম খেয়ে ‘হেপাটাইটিস এ’ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এই ঘটনাটিকে বিরল এবং দুঃখজনক বলে উল্লেখ করেছেন।

৬৪ বছর বয়সী ওই নারী ১২টি ডালিমের একটি প্যাকেট ক্রয় করেছিলেন। এই ঘটনার পর দেশটির নগরিকদের ফ্রিজে থাকা প্যাকেটজাত ফল খাওয়া থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। অস্ট্রেলিয়ান-মালিকানাধীন ‘ক্রিয়েটিভ গুরমেট’ এর পণ্যের উপর গত এপ্রিল মাসে স্থানীয় সরকারি কর্মকর্তারা সতর্কতা জারি করেছিলো। এর সঙ্গে সারাদেশ থেকে ‘হেপাটাইটিস এ’ সংক্রান্ত ২৪টি কেসও নথিভুক্ত হয়।

পণ্যের ওপর সতর্কতা জারির পর এটাই একমাত্র মৃত্যু বলে জানিয়েছেন দক্ষিণ অস্ট্রেলিয়ার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা প্যাডি ফিলিপ্স। দেশটিতে প্রায় দুই হাজার প্যাকেট মিশরীয় ডালিম বিক্রি হয় এবং এগুলোতে ‘হেপাটাইটিস এ’ ভাইরাসের সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করেছে কর্তৃপক্ষ। তবে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য এতে আক্রান্ত হয়নি। উল্লেখ্য, এ বছর শুরুতে লিস্টেরিয়া ব্যাকটেরিয়া সংক্রমিত তরমুজ ও বাংগি খেয়ে সাতজন অস্ট্রেলিয়ানের মৃত্যু হয়। বিবিসি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর