,

চীনের স্পার্টলি দ্বীপকে ঘিরে মার্কিন যুদ্ধ বিমানের টহল

news-image

চীনের বিতর্কিত স্পার্টলি দ্বীপগুলোকে ঘিরে মার্কিন যুদ্ধ বিমানের টহল দিতে দেখাগেছে। অন্তত ২টি পারমাণবিক বোমা বহনকারী বিমান দক্ষিণ চীন সাগরে বিতর্কিত এলাকাটির পাশ দিয়ে উড়েগেছে বলে চীন অভিযোগ করেছে। যদিও এই এলাকায় চীনের একটি কৃত্রিম দ্বীপ নিয়ে ইতোমধ্যেই বিতর্ক চরমে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র তা দখল করে নেয়ারও হুমকি দিয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বরাবরই চীনের বিতর্কিত অবস্থানের জন্য তাদের বিরুদ্ধে বিভিন্ন সতর্কবাণী দিয়ে আসছে। তারা এলাকাটি কোনভাবেই ত্যাগ করবেনা বলেও হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। তারা এখন দক্ষিণ চীন সাগরে বিমান অভিযানগুলো পর্যবেক্ষণ করছে বলে প্রশান্ত-মহাসাগরীয় বিমান বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। স্পার্টলি দ্বীপ এলাকার অন্তত ২০ মাইলের মধ্যদিয়ে পরমাণু অস্ত্রবহণে সক্ষম কয়েকটি বি-৫২ বিমান উড়ানো হয়েছে বলে মার্কিন প্রতিরক্ষা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরে চীনের অবস্থান ও সামরিক অবস্থান নিয়ে বিতর্ক বেশ পুরনো। তাদের নতুন কৃত্রিম দ্বীপটি আরো একটি উত্তেজনার জন্ম দিয়েছে। যদিও বিতর্কিত এ এলাকাটির মালিকানা দাবি করে আসছে ফিলিপাই, মালয়শিয়া ও ভিয়েতনামসহ অন্তত ৬টি রাষ্ট্র। সিএনএন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর