,

সেই নার্সকে ‘অনিচ্ছাকৃত’ হত্যা দাবি ইসরায়েলের

news-image

দক্ষিণ গাজা শহরের খান ইউনিসের কাছে আহতদের উদ্ধার করতে গিয়ে ইসরায়েলি সেনার গুলিতে নিহত হয় ফিলিস্তিনি নার্স রাজান আল নাজার। আর এ ঘটনাকে অনিচ্ছাকৃত বলে দাবি করেছে ইসরায়েল। এ ঘটনা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে ইসরায়েল। খবর রয়টার্স।

ইসরায়েলি সেনাবাহিনীর সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, ‘এই ঘটনার বিষয়ে প্রাথমিক তদন্তে পাওয়া যায় যে, একটি ছোট গুলি তার গায়ে লাগে। ইচ্ছাকৃতভাবে বা সরাসরি তার দিকে লক্ষ্য করে করা হয়নি। ইসরায়েল সেনাবাহিনীর এক সিনিয়র কর্মকর্তা জানান, তদন্ত এখনও চলছে। সব কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

এদিকে ফিলিস্তিনের গাজার স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, মেডিকেল টিমের সদস্য রাজান আল নাজারকে ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃতভাবে গুলি করেছে। ৩০ শে মার্চ থেকে ইসরায়েলি সেনাদের হামলায় গত শুক্রবার পযর্ন্ত ১২০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে গাজার স্বাস্থ্য বিভাগ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর