,

লাচ্ছা সেমাই ঘরে তৈরি করবেন যেভাবে

news-image

লাইফস্টাইল ডেস্ক: সামনেই পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানে নতুন পোশাক নানারকম খাবার দাবার। হরেক রকম মিষ্টি, সেমাই,পিঠা,পায়েস আরো কত কী! তবে সাধারণত যা দেখা যায় সবাই বাজার থেকে কেনা সেমাই রান্না করে থাকি। কখনো কি নিজের হাতে বানানো সেমাই দিয়ে ঈদ পালন করেছেন। হয়তো না। তাহলে এবার চেষ্টা করে দেখুন। নিজের হাতে বানানো লাচ্ছা সেমাই রান্না করে চমকে দিন সবাইকে। জেনে নিন কীভাবে লাচ্ছা সেমাই তৈরি করবেন।

উপকরণ : ময়দা- ১ কাপ, মাখন- আধা কাপ, সয়াবিন তেল- ১ কাপ, কর্ন ফ্লাওয়ার- ৫ টেবিল চামচ, তেল- ভাজার জন্য, ঘি- ১ টেবিল চামচ

প্রস্তুত প্রণালি: একটি পাত্রে ময়দার সঙ্গে অল্প অল্প করে পানি মিশিয়ে কাই তৈরি করুন। অতিরিক্ত নরম যেন না হয়ে যায় সেদিকে লক্ষ রাখবেন। কাই দুই ভাগে ভাগ করে গোল করে চেপে নিন। মাঝে খানিকটা গর্ত করে নিন, অনেকটা ডোনাটের মতো হবে আকৃতি।

মাখন গলিয়ে নিন। একটি ছড়ানো ট্রে অথবা বাটি নিন। গলিয়ে নেওয়া মাখন ছড়িয়ে দিন উপরে। এবার সয়াবিন তেল ও কর্ন ফ্লাওয়ার দিয়ে দিন মাখনের উপর। কাঁটাচামচের সাহায্যে নেড়ে মিহি করুন। ডোনাট আকৃতির ডোগুলো ট্রেতে দিয়ে মিশ্রণটি চামচের সাহায্যে মেখে দিন। ২০ মিনিট রেখে দিন এভাবেই।

২০ মিনিট পর ডোয়ের গর্তের ভেতর আঙ্গুল দিয়ে ঘোরাতে থাকুন। এক হাত দিয়ে ঘোরাবেন ও অন্য হাত দিয়ে চেপে চেপে দেবেন। বেশ অনেকক্ষণ এভাবে ঘোরাতে হবে। ডো যেন ছিড়ে না যায়। গর্ত বড় হয়ে ডো খানিকটা লম্বা হলে প্যাঁচ দিয়ে বাংলার ৪ এর মতো করে ট্রেতে রাখুন।

এবার নিচের অংশ উপরে তুলে দিয়ে জিরো বা শূন্যের আকৃতি করুন। আবার একইভাবে হাত দিয়ে ধরে ঘোরাতে হবে ও একইভাবে আবারো প্যাঁচ দিতে হবে। দুটি ডো একইভাবে পেঁচিয়ে রাখুন।

কিছুক্ষণ ট্রেতে কর্ন ফ্লাওয়ারের মিশ্রণে রেখে আবারো একইভাবে পেঁচাতে থাকুন। এভাবে মোট পনেরো থেকে ষোলবার পেঁচান। যখন দেখবেন ডো একদম নরম হয়ে গেছে ও সুতার মতো পেঁচানো অংশগুলো বোঝা যাচ্ছে তখন পেঁচানো বন্ধ করতে হবে।

একটি পিড়ির উপর সাবধানে নিন একটি ডো। হাতের সাহায্যে হালকা করে চেপে বড় করে দিন ডো। চুলায় তেল গরম করে ঘি দিয়ে দিন। মাঝারি আঁচে ডো ভেজে নিন। ভাজার সময় কাঠির সাহায্যে সেমাইগুলো সামান্য আলাদা করে দেবেন। এক পাশ শক্ত হয়ে গেলে সাবধানে উলটে দিন। মচমচে হয়ে গেলে সেমাই উঠিয়ে তেল ঝরিয়ে নিন। রান্না করুন ঘরে তৈরি লাচ্ছা সেমাই।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর