,

নাজিব রাজাকের স্ত্রীকে জেরা করেছে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন

news-image

মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রী রোসমাহ মনসুর’কে মঙ্গলবার ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট (এমডিবি) ফান্ডের বিষয়ে পাঁচ ঘন্টা জন্য জেরা করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)। স্থানীয় সময় দুপুর ৩:৪৫ এ বিবৃতি রেকর্ড করে তিনি এমএসিসি থেকে বের হন ।

৬৬ বছর বয়সী রোসমাহ সংস্থাটিতে তার আইনজীবী কে. কুমারেন্দ্রান ও গীথান রাম এবং মেয়ে নুরয়ানা নাজবার সাথে স্থানীয় সময় সকাল পৌনে এগারোটায় পৌঁছেন। দুপুরে এমএসিসি থেকে বের হয়ে জেরার বিষয়ে গণমাধ্যমের কোনো প্রকার প্রশ্নের জবাব না দিয়ে মার্সিডিজ বেঞ্জ গাড়িতে করে চলে যান রোসমাহ।

তবে তার আইনজীবী কুমারেন্দ্রান গণমাধ্যমের সাথে কথা বলেন। তিনি জানান, তদন্তকারী কর্মকর্তারা মিসেস নাজিবের সঙ্গে যথেষ্ট ভালো ব্যবহার করেছে । তার সম্পূর্ণ বিবৃতি শুরু থেকে রেকর্ড করা হয়েছে বলেও তিনি জানান। ‘এজেন্সি চাইলে আমার মক্কেল আরো তথ্য দিয়ে সহযোগিতা করবেন’ বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য ওয়ানএমডিবি কেলেঙ্কারীর পরেও নাজিবের ব্যক্তিগত একাউন্ট থেকে ২০০ কোটি ৬০ লাখ মালয়েশিয় রিঙ্গিত পাওয়া গিয়েছিলো। যা তিনি অস্বীকার করেন। নাজিবের স্ত্রী রোসমাহ ওয়ান এমডিবি ফান্ডের সাথে জড়িত দুর্নীতিতে তার জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন।-স্ট্রেইটস টাইমস

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর