,

আগামী সেপ্টেম্বরের মধ্যে এক্সপ্রেস ওয়ের কাজ শেষ হবে : কাদের

news-image

আগামী সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ নাগাত ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত এক্সপ্রেস ওয়ের কাজ শেষ হবে। আমি অভিভূত যে কাজই সেনাবাহিনীকে দেয়া হয় তা তারা কোয়ালিটি কাজ করে এবং নির্ধারিত সময়ের আগে শেষ করে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর জুড়াইন রেল ক্রসিং-এ ঢাকা থেকে ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের কাজের অগ্রগতি পরিদর্শনকালে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।

তিনি বলেন, সেপ্টেম্বরের মধ্যে ঢাকা টু ভাঙ্গা বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শেষ হবে। এক্সপ্রেসেওয়ের কাজের দায়িত্ব দেয়া হয়েছে সেনাবাহিনীকে। এই এক্সপ্রেসওয়েটি হবে ঢাকা থেকে মাওয়া পর্যন্ত। মাওয়ার পর নদীর পার হয়ে ভাঙ্গা পর্যন্ত।

ঈদে সড়কের কারণে এবার যানজট হবে না। মহাসড়কে ঈদ যাত্রা ভালো হবে। সড়কের কারণে কোনো যানজট হবে না। এটা অন্য কারণে হতে পারে।

ওভারটেকিং, ফিটনেসবিহীন গাড়ির জন্য হতে পারে। রাস্তায় রেষারেষি, প্রতিযোগিতা, কার আগে কে যাবে সে কারণে হতে পারে। রাস্তায় গাড়ি বিকল হয়ে আছে সেজন্য হতে পারে।

তিনি আরো বলেন, রং সাইড দিয়ে গাড়ি চলাচল বন্ধে আমরা কয়েকটি মিটিং করেছি। অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবারের মতো মিটিং আর কখনো করিনি। এ বিষয়গুলো সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারলে যানজটও সহনীয় পর্যায়ে থাকবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর