,

নিষেধাজ্ঞা অমাণ্য করে শাহজালালে মোবাইল ব্যবহার!

news-image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়া কোনো কর্মীরই মোবাইল ফোন ব্যবহারের নিয়ম নেই। কিন্তু সিভিল এভিয়েশনের নিষেধাজ্ঞা অমান্য করে বিমানবন্দরে অনেক কর্মীকেই মোবাইল ফোন ব্যবহার করতে দেখা গেছে। ফলে নতুন করে আবারও এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযোগ রয়েছে, মোবাইল ফোন ব্যবহার করে সেখানকার কিছু কর্মী একটি চক্রকে মানবপাচার থেকে শুরু করে স্বর্ণ, মুদ্রাসহ বিভিন্ন জিনিস পাচারের দিকনির্দেশনা দিচ্ছে। পুলিশ বলেছে, এই চক্রটির সঙ্গে সিভিল এভিয়েশন, বিমান, কাস্টমস, ইমিগ্রেশনসহ বিভিন্ন সংস্থার কর্মীরা জড়িত রয়েছে।

পুলিশ জানায়, অবৈধভাবে বিমানবন্দর দিয়ে বিদেশ গিয়ে ধরা পড়ে দেশে ফেরত আসছে অনেক যাত্রী। প্রায়ই এই চক্রের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হচ্ছেন এসব নিরীহ যাত্রী। তাদের জিজ্ঞাসাবাদ করেই বিমানবন্দরের বিভিন্ন কর্মীর সঙ্গে পাচারকারীদের মোবাইল ফোনে যোগাযোগের ব্যাপারে তথ্য মিলেছে।

অভিযোগ আছে, চক্রটির একাধিক সদস্য সিভিল এভিয়েশনের নিরাপত্তা পাস ব্যবহার করে বিমানবন্দরের স্পর্শকাতর এলাকায় অবাধে ঘুর ঘুর করে। এ সময় মোবাইল ফোনে তারা মানুষসহ (আদম) বিভিন্ন পণ্য পাচার বিষয়ে বিভিন্ন সংস্থার কর্তাব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখে।

উদ্ভূত এমন পরিস্থিতি এড়াতে শাহজালাল বিমানবন্দরে প্রথম মোবাইল ফোন নিষিদ্ধ করা হয় ২০১৭ সালের ১৭ সেপ্টম্বর। তবে ওই আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবাধে চলছে মোবাইল ফোনের ব্যবহার।

সম্প্রতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন পরিচালক যোগদানের পর নিরাপত্তা ব্যবস্থার অধিকতর উন্নয়নে আবারও মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধে আরেকটি আদেশ জারি করা হয়।সিভিল এভিয়েশন সূত্রে এ তথ্য জানা গেছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা রাশিদা সুলতানা স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, বিমানবন্দরে কর্মরত সকল সংস্থা ও শাখার কর্মচারীদের কর্মস্থলে মোবাইল ফোন এবং ব্যাগ নিষিদ্ধ করে অফিস আদেশ জারি করা হয়েছিল। তবে লক্ষ্য করা যাচ্ছে যে, পূর্বের অফিস আদেশ লঙ্ঘন করে মোবাইল ফোন ব্যবহার করা হচ্ছে এবং ব্যাগ নিয়ে বিমানবন্দরের যত্রতত্র ঘোরাঘুরি করা হচ্ছে, যা নিরাপত্তা পরিপন্থী।

আদাশে আরও বলা হয়, তাই অদ্য হইতে (২৭ মে) কর্তব্যস্থলে যাতে কোনো কর্মচারী মোবাইল ফোন ব্যবহার না করতে পারেন, স্ব স্ব সংস্থা/শাখার দায়িত্বরত কর্মকর্তাগণ তা নিশ্চিত করবেন। কোনো কর্মচারীকে মোবাইল ফোন ব্যবহার করতে দেখা গেলে তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক জানান, নিরাপত্তা সবার আগে। বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর