,

‘বর্ডারে বিজিবি আর কাস্টমস কি ঘাস কাটে?’

news-image

লেখক ও ব্লগার পিনাকী ভট্টাচার্য বলেছেন, ইয়াবা আসে মূলত মায়ানমার থেকে চোরাচালান হয়ে। সেই বর্ডারে কি বিজিবি আর আপনার কাস্টমস ঘাস কাটে?

সম্প্রতি পিনাকী তার ফেসবুকে লিখেছেন- দেশে কি ইয়াবার ফ্যাক্টরি আছে? ফ্যাক্টরি থাকলে সেইটা বুল ডোজার দিয়ে গুঁড়িয়ে দেন।

ইয়াবা আসে মূলত মায়ানমার থেকে চোরাচালান হয়ে। সেই বর্ডারে কি বিজিবি আর আপনার কাস্টমস ঘাস কাটে? আপনি তো আগে বর্ডার সিল করবেন। বর্ডারে ইয়াবার চালান ধরতে পারেন না আর আপনি দেশের ভিতরে লাখ লাখ মানুষ ধইর‍্যা ইয়াবা সামলাইবেন?’

তিনি আরো লিখেছেন, কোটি কোটি যুবক বেকার। পৃথিবীতে কে না জানে মাদক আর দেহ ব্যবসা শুরুই হয় বেকারত্ব থেকে। সে কাজ পায় না তাই পেটের দায়ে মাদক ব্যবসা করে। বেকার যুবকের জীবনে কোন স্বপ্ন দিতে পারেন নি, তাই সে নেশায় বুদ হয়ে তার অসফল জীবনের জ্বালা জুড়ায়।

এই দুঃসহ দুঃশাসন মাদক ব্যবসার জন্য দায়ী। লুটপাটের যেই অর্থনীতি সক্ষম যুবককে চাকরি দিতে পারে না, সেই দেশে মাদকাসক্তি থাকবেই। দুঃশাসন তুই আগে দূর হ। মাদক এমনিতেই দূর হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর