,

কালকিনিতে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

news-image

দারীপুরের কালকিনিতে দেড় হাজার পিস ইয়াবাসহ মো. নাসির বেপারী (২৭) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৫ জুন) সকালে উপজেলার সাহেবরামপুর এলাকার লঞ্চঘাট থেকে তাকে আটক করা হয়। সে মুলাদী উপজেলার চরপদ্দা গ্রামের হাসেম বেপারীর ছেলে।

পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালার নেতৃত্বে এসআই মো. জসিমউদ্দিন, বাবুল বসু, পিএসআই রবিউল, এএসআই ওবায়দুল্লা ও এএসআই রাজকুমারের সহযোগীতায় তিন ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করা হয়।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, মাদক ব্যবসায়ী নাসির বেপারী এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা পরিচালনা করে আসছে। সে ঢাকার সদরঘাট থকে ইয়াবা ট্যাবলেট নিয়ে লঞ্চ যোগে আসার সময় সাহেবরামপুরে লঞ্চঘাটে পৌঁছলে এসময় তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে অনেক তথ্য পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর