,

বিআইজেএফের অনিয়ম ও দুর্নীতির তদন্তে সমাজ সেবা অধিদফতর

news-image

ডেস্ক রিপোর্ট: তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের একমাত্র সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)’র বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সরেজমিন তদন্তের জন্য তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছে সংগঠনটির নিবন্ধন কর্তৃপক্ষ সমাজ সেবা অধিদফতর।

বিআইজেএফ এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনেছেন কয়েকজন সদস্য। এর প্রেক্ষিতে গত ২২মে এক বিজ্ঞপ্তির মাধ্যমে উপ-পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিনকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয় অধিদফতর।

বিজ্ঞপ্তিতে সমাজসেবা অধিদফতরের স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা নিবন্ধন ও নিয়ন্ত্রণ শাখার পরিচালক আবু মোহাম্মদ ইউসুফ ও উপ-পরিচালক আবু আবদুল্লাহ মো. ওয়ালী উল্লাহর সই ছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ মে সংগঠনের দুই সদস্য দৈনিক ডিজিটাল সময় পত্রিকার সম্পাদক খালেদ সাইফুল্যাহ ও অনলাইন পত্রিকা বেস্টনিউজ.কম.বিডি এর সম্পাদক খন্দকার হাসান শাহরিয়ার এর অভিযোগ আমলে নিয়ে মগবাজারে অবস্থিত বিভাগীয় পরিচালকের কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিনকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। অভিযোগসমূহ সরেজমিনে তদন্ত করে পত্র পাওয়ার ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন প্রেরণ করার জন্য নির্দেশনা দেয়া হয়।

এ ব্যাপারে জানতে চাইলে অভিযোগকারী সদস্য খালেদ সাইফুল্যাহ বলেন, ‌‘গত প্রায় এক দশক ধরে একটি সংঘবদ্ধ চক্র নানান অনিয়ম দুর্নীতির আশ্রয় নিয়ে সংগঠনটির শীর্ষ নেতৃত্বে আসীন রয়েছেন। অভিযোগ রয়েছে, এ চক্রটি সংগঠনের নাম ব্যবহার করে ব্যক্তিগতভাবে লাভবান হলেও সাধারণ সদস্যদের কল্যাণে কিছুই করেনি। এক যুগের পুরনো এ সংগঠনটির কোন সঞ্চয় নেই এবং নেই কল্যাণ তহবিল। বিভিন্ন আয়োজনকে কেন্দ্র করে সংগঠনের নামে লক্ষ লক্ষ টাকা চাঁদা উঠানো হলেও এর কোন সঠিক হিসাব নিকাশ দাখিল করা হয়নি এবং কর্তৃপক্ষের অনুমোদন নেয়া হয়নি। তাই ধারণা করছি গত এক দশকে সংগঠনটিতে বড় ধরনের দুর্নীতি সংঘটিত হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে অভিযোগকারী অপর সদস্য খন্দকার হাসান শাহরিয়ার বলেন, ‘বিগত বেশ কয়েক বছর ধরেই স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৬১ ও সংশ্লিষ্ট বিধি, ১৯৬২ অনুসারে বিআইজেএফ এর কোন প্রকার হিসাবপত্রাদির দলিলপত্র, অডিট রিপোর্ট, নির্বাচন যথানিয়মে সম্পাদন করা হচ্ছে না। এমনকি বিআইজেএফ এর বর্তমান ইসি কমিটি যেই সংশোধীত গঠনতন্ত্রের ভিত্তিতে নির্বাচিত হয়েছে সেই গঠনতন্ত্রটিও সমাজসেবা অধিদফতরে জমা দিয়ে কোন প্রকার অনুমোদন নেয়া হয়নি। ফলে বর্তমানে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)-এর কোন অনুমোদিত সংবিধান নাই, অনুমোদিত কার্যনির্বাহী পরিষদ নাই এমনকি অনুমোদিত কোন প্রকার অডিট রিপোর্ট নাই।’ বিবার্তা

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর