,

সতীর্থদের ইফতার করাতে খেলার মাঝে ইনজুরির ভান

news-image

স্পোর্টস ডেস্ক: মাঠে খেলা চলছে। হঠাৎই গোলরক্ষক ইনজুরির ভান করে মাটিতে পড়ে গেলেন। এরই সুযোগে সতীর্থরা সাইড লাইনে গিয়ে খেজুর ও পানি পান করে নিলেন। সেই গোলরক্ষকও কিছু খেলেন। রাশিয়া বিশ্বকাপে সুযোগ পাওয়া তিউনিসিয়ার পর পর দুটি প্রস্তুতি ম্যাচে এমন চিত্র দেখা গেল।

পর্তুগাল ও তুরস্কের বিপক্ষে ম্যাচ দুটিতে তিউনিসিয়ার গোলরক্ষক মৌজ হাসানকে ইনজুরির অভিনয় করতে দেখা গেছে। যেখানে তুরস্কের বিপক্ষে দ্বিতীয়ার্ধে গোলবারের সামনে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সপ্তাহখানেক আগে পর্তুগালের বিপক্ষেও একইরকম কাজ করতে দেখা গেছে হাসানকে।

আফ্রিকা অঞ্চলের দেশ তিউনিসিয়ার জনগণের প্রায় ৯৮ শতাংশই মুসলিম। আর দেশটির বেশিরভাগ মানুষই ধর্মপ্রাণ। তাইতো রজমান মাসে খেলা চললেও রোজা রাখা থেকে বিরত থাকেননি দেশটির ফুটবলাররা। খেলা চলাকালীন ইফতারির সময় হওয়াতেই মূলত গোলরক্ষক হাসানকে এমন অভিনয় করতে দেখা যায়।

রোজা রেখে খেলতে নামলেও পর্তুগাল ও তুরস্কের বিপক্ষে দুটি ম্যাচেই ড্র করেছে তিউনিসিয়া।

১৪ জুন থেকে শুরু হওয়া বিশ্বকাপে তিউনিসিয়া গ্রুপ ‘জি’তে রয়েছে। যেখানে প্রতিপক্ষ হিসেবে তারা পাচ্ছে ইংল্যান্ড, বেলজিয়াম ও পানামাকে। ১৮ জুন ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে তিউনিসিয়া।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর