,

বিদেশের মাটিতে স্বর্ণ জিতলেন নায়ক আলেকজান্ডার বো

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই ছবির অ্যাকশন হিরো খ্যাত আলেকজান্ডার বো বিদেশের মাটিতে এক অন্যরকম অর্জন বয়ে আনলেন। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ১১তম দক্ষিণ কোরিয়া ওপেন এবং ৩০তম বুসান মেয়রস কাপ কারাতে প্রতিযোগিতা ২০১৮। স্বাগতিক দক্ষিণ কোরিয়াসহ প্রতিযোগিতায় অংশ নেয়া ১৩টি দেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন আলেকজান্ডার বো।

বিষয়টি নিয়ে বেশ আনন্দিত এই নায়ক দক্ষিণ কোরিয়ার বুসান শহর থেকে জানান, এবারের আসরে বাংলাদেশ, জাপান, নাইরেজিরা, সেনেগাল, রাশিয়া, উজবেকিস্তান, চীন, ম্যাকাও, ইন্দোনেশিয়া, নেপাল, পাকিস্তান, মালয়েশিয়া, ফিলিপাইন ও স্বাগতিক দক্ষিণ কোরিয়াসহ মোট ১৪টি দেশ অংশ নেয়। গত ১ ও ২ জুন সবগুলো রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে বুসান ইনডোর স্টেডিয়ামে।

প্রথমে ফিলিপাইন, ম্যাকাও, রাশিয়াকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন আলেকজান্ডার। এরপর ফাইনাল রাউন্ডে পাকিস্তানকে ছয় পয়েন্টে হারান তিনি। জয় করে নেন চ্যাম্পিয়নের মুকুট। আরেকজান্ডারের এই জয় দিয়েই প্রথমবারের মতো বাংলাদেশ এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো।

জাতীয় কারাতে প্রতিযোগিতায় ১৯৯২ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত টানা ছয়বার চ্যাম্পিয়ন হয়েছেন আলেকজান্ডার। প্রতিবারই গোল্ড মেডেল পেয়েছেন। ১৯৯৭ সালে দিল্লিতে অনুষ্ঠিত হওয়া সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়ন নির্বাচিত হয়েছিলেন তিনি। ১৯৯৮ সালে রাশিয়াতে ইউরোপিয়ান কারাতে প্রযোগিতায় অংশ নিয়ে রানারআপ হয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর