,

‘পবিত্র ভালোবাসা’ নিয়ে হাজির মাহি (ভিডিও)

news-image

বিনোদন প্রতিবেদক : ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। বর্তমানে শ্বশুরবাড়িতে সময় দেয়ার জন্য খানিকটা বিরতি নিয়েছেন। বিরতির আগে জান্নাত, আমার মা আমার বেহেশতসহ টানা বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন মাহি।

মাহি অভিনীত ‘পবিত্র ভালোবাসা’ ছবির শুটিং বেশ আগেই শেষ হয়েছে। পরিচালনা করেছেন ‘খায়রুন সুন্দরী’-খ্যাত নির্মাতা এ কে সোহেল।

এবার ইউটিউবে প্রকাশ হয়েছে ছবির ট্রেলার। মাহির বিপরীতে আছেন রোকন। ছবির কাহিনি গড়ে উঠেছে মুসলিম তরুণী ও হিন্দু তরুণের প্রেম নিয়ে। ট্রেলারে এই প্রেম নিয়ে নানা জটিলতা তুলে ধরা হয়েছে। চিত্রনায়ক ফেরদৌসকেও অ্যাকশন অবতারে দেখা গেছে।

ছবিতে মাহি, রোকন, ফেরদৌস ছাড়া আরও অভিনয় করেছেন সুচরিতা, মৌসুমী, সাদেক বাচ্চু, আফজাল শরীফ, প্রবীর মিত্র, ইলিয়াস কোবরাসহ অনেকে।

ছবিটি পরিচালনার পাশাপাশি কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ করেছেন এ কে সোহেল। প্রযোজনা করেছেন চাটগাঁ ফিল্ম প্রোডাকশন। ছবির সঙ্গীত পরিচালনা করছেন ইমন সাহা। কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর, সুবীর নন্দী, সামিনা চৌধুরী, মমতাজ, কনা, পলাশ, কিশোর ও মনির খান।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর