,

কুষ্টিয়ায় আর্জেন্টিনার ২৭০ ফিট পতাকা

news-image

স্পোর্টস ডেস্ক : ফুটবল মানেই উত্তেজনা। আর বিশ্বকাপ আসর হলেতো উত্তেজনার শেষ থাকে না। আর কয়েকদিন পরেই রাশিয়ায় বসছে বিশ্বকাপ ফুটবলের আসর। সারাবিশ্বের মতো বাংলাদেশও কাঁপছে ফুটবল জ্বরে। সারাদেশের মতো কুষ্টিয়াতেও বিভিন্ন বিল্ডিং বাসা বাড়ির উপরে উড়ছে প্রিয় দলের পতাকা। এখানে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকই বেশি। কুষ্টিয়ায় ইতোমধ্যেই আর্জেন্টিনার ২৭০ ফিট পতাকা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে দলের কয়েকজন সমর্থক।

সম্প্রতি কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এই ২৭০ ফিট লম্বা আর্জেন্টিনার পতাকা প্রদর্শন করেছেন দলটির ভক্তরা। মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের আমলা উত্তরপাড়া যুবসংঘের উদ্যোগে প্রথমবারের মতো এ পতাকা প্রদর্শন করা হয়।

বাঁধন, একরামুল, রাজু, জাকির ও মিশনসহ কয়েকজন বন্ধুর উদ্যোগে ২৭০ ফিট লম্বা আর্জেন্টিনার পতাকা তৈরি করা হয়। পতাকাটি প্রদর্শনের সময় আর্জেন্টিনার ভক্তরা আমলা বাজারে ভিড় জমায়।

বাঁধন আরটিভি অনলাইনকে বলেন, আমরা ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার সাপোর্টার। দলকে নিয়ে আমাদের অনেক প্রত্যাশা রয়েছে। আর্জেন্টিনা দল চ্যাম্পিয়ন হবে বলে প্রত্যাশা করছি আমরা। দলের প্রতি ভালোবাসা ও বিশ্বকাপ ফুটবলকে উদযাপন করার জন্য আমরা এই পতাকা তৈরি করেছি।

তিনি বলেন, আমরা কয়েকজন বন্ধু মিলে এবারই প্রথম পতাকাটি তৈরি করেছি। আগামীতে এর চেয়ে বড় পতাকা তৈরি করার পরিকল্পনা রয়েছে আমাদের।

উল্লেখ্য, বিশ্বকাপের দিন যত ঘনিয়ে আসছে ততই পাড়া-মহল্লা, হাট-বাজার সরগরম হয়ে উঠেছে। এবারও কুষ্টিয়ায় বিভিন্ন বাসা-বাড়ি, রাস্তার মোড়ে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানসহ বিভিন্ন দলের ছোট-বড় পতাকা উত্তোলন করেছেন ভক্তরা। এছাড়াও বিভিন্ন দলের জার্সি পরেও ভক্তরা তাদের সমর্থন জানান দিচ্ছেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর