,

১৫ বছর নৌকায় ভোট দিতে পারি না: আইভি

news-image

নিউজ ডেস্ক: আমরা ১৫ বছর ধরে নৌকায় ভোট দিতে পারি না। বললেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভি।

সোমবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কাবিলের মোড় এলাকায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ. কে. এম আবু সুফিয়ান আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

সেলিনা হায়াৎ আইভি বলেন, আমাদের প্রাণের মার্কায় ভোট দেয়া থেকে আমরা বঞ্চিত। এবার আমরা নৌকায় ভোট দিতে চাই। প্রার্থী যেই হোক না কেন- কোনো সমস্যা নেই। আমরা কেবল নিজেদের প্রার্থী চাই।

তিনি বলেন, একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে প্রধানমন্ত্রীর কাছে দাবি করছি যে নারায়ণগঞ্জের ৫টি আসনেই যেন নৌকার প্রার্থী দেয়া হয়।

কর্মীদের উদ্দেশে মেয়র বলেন, আমি আপনাদের মনের কথা ও ব্যথা বুঝি। আপনাদের মতো আমিও একজন শেখ হাসিনার কর্মী। নারায়ণগঞ্জ-৫ আসনে আপনাদের দাবি যেন নৌকার প্রার্থী দেয়া হয়। এটা আমারও দাবি।

তিনি বলেন, এখানে আসার জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। কিন্তু সব কথার শেষ কথা হলো প্রধানমন্ত্রী যেটা ভালো মনে করেন সেটাই করবেন। আমাদের প্রধান কাজ হচ্ছে নৌকা প্রতীককে জয়ী করা।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, তথ্য ও গবেষণা সম্পাদক আইয়ূব আলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মিজান, মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম কল্পনা, প্রচার সম্পাদক খালিদ হাসান।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর