,

জর্ডানে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর বিক্ষোভকারীদের নতুন দাবি

news-image

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফের পরামর্শে জিনিসপত্রের মূল্য বাড়ানোর প্রতিবাদে গত কয়েকদিন ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভের মুখে পদত্যাগ করেন জর্ডানের প্রধানমন্ত্রী হানি আল মুকলি। তার পদত্যাগের পরও বিক্ষোভকারীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

বিক্ষোভকারীদের দাবি, সরকারের বর্তমান যে নীতি রয়েছে তা থেকে সরে গিয়ে জনগণের চাহিদামাফিক নীতি চালু করতে হবে। অায়কর বাড়ানো এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে গত সপ্তাহ থেকেই সরকারবিরোধী বিক্ষোভ চলে আসছে।

বিক্ষোভের মুখে বাধ্য হয়ে সোমবার পদত্যাগ করেছেন হানি আল মুলকি। তবে বিক্ষোভকারীরা তার পরেও আন্দোলন চালিয়ে গিয়ে দাবি তুলেছেন, কীভাবে সরকার পরিচালিত হবে সে ব্যাপারে নতুন নীতি প্রণয়নের ব্যাপারে।

বিক্ষোভকারীদের একজন জানান, আমরা সরকারকে আজকে নতুন একটি বার্তা দিতে চাই। যদি ক্ষমতা জনগণের সঙ্গে মিথ্যাচার করে। সেটা ঠেকাতে এখনই এ ব্যাপারে নতুন পদক্ষেপ নিতে হবে।

তিনি আরো বলেন, যদি তারা সত্যিকারার্থে দেশের অর্থনৈতিক সঙ্কট মোকাবিলা করতে চায়, তাহলে নিজেদের লোকের চেয়ে অন্য যারা অভিজ্ঞ রয়েছে তাদের পরামর্শ নেওয়া উচিত।

সেই সঙ্গে বিক্ষোভকারীদের দাবি, রুটি এবং তেলের ওপর যেন রাষ্ট্রীয়ভাবে ভর্তুকি দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর