,

‘শাড়ি পরা শেখো’

news-image

বিনোদন ডেস্ক: কান উৎসবে এবার সব্যসাচীর নকশায় কালো শাড়ির পাড় দুলিয়ে হৃদয়ে বেশ কাঁপুনি তুলেছিলেন। শাড়ি পরেন নিয়মিতই। এবার মুখর হলেন শাড়িবন্দনায়। গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে জানালেন, ‘প্রত্যেক ভারতীয় মেয়ের উচিত শাড়ি পরতে শেখা।’

ভারতীয় সংস্কৃতির অলিখিত এই অ্যাম্বাসাডর হুট করে খেপেছেন সংস্কৃতি নিয়ে শুচিবাই-আক্রান্ত্তদের ওপর। বলেছেন, ‘বাইরে একটা দল আছে, যারা নিজেদের সংস্কৃতিকে প্রচারের স্বার্থে অন্যের সংস্কৃতিকে ছোট করার জন্য উঠেপড়ে লাগে। আবার অনেককেই চিনি, যারা এটা বলতে লজ্জা পায় যে তারা হিন্দি বোঝে ও বলে এবং ভারতীয় খাবার পছন্দ করে। নিজের স্বকীয়তা বিসর্জন না দিয়েও কিন্তু আপনি বিশ্ব নাগরিক হতে পারবেন।’

এখন ঝাঁসির রানির জীবনী নিয়ে ‘মনিকার্নিকা’ নামে জীবনীনির্ভর একটি ছবিতে কাজ করছেন কঙ্গনা রানাওয়াত। রাজকুমার রাওয়ের সঙ্গে ‘মেন্টাল হ্যায় কেয়া’ ছবিতেও দেখা যাবে তাঁকে। সর্বশেষ গত বছর ‘সিমরান’ ছবিতে বড় পর্দায় এসেছিলেন জাতীয় পুরস্কার পাওয়া এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর