,

কিমের হোটেল ভাড়া পরিশোধ করার প্রস্তাব আইসিএএনের

news-image

অনলাইন ডেস্ক: ১২ জুন সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় কিম জং উনের হোটেল ভাড়া পরিশোধ করার প্রস্তাব দিয়েছে পারমাণবিক অস্ত্রবিরোধী সংস্থা- আইসিএএন। নোবেল পুরস্কারের সঙ্গে নগদ যে অর্থ পেয়েছে, তা দিয়ে এই শীর্ষ বৈঠকের খরচ বহন করতে প্রস্তুত সংস্থাটি।

পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে প্রচারণার জন্য নোবেল বিজয়ী বেসরকারি সংস্থা আইসিএএন প্রস্তাব দিয়েছে- বৈঠকের জন্য সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার যে খরচ হবে তা তারা দিয়ে দেবে। সেই সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের হোটেলের বিলও শোধ করে দেয়ার প্রস্তাব দিয়েছে আইসিএএন।

আইসিএএনের কর্মকর্তা আকিরা কাওয়াসাকি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘নোবেল পুরস্কারের সঙ্গে কিছু নগদ অর্থ আমরা পেয়েছিলাম, তা দিয়ে এই শীর্ষ বৈঠকের খরচ বহন করতে প্রস্তুত। কোরীয় উপদ্বীপের শান্তির জন্য, পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের জন্য এই আমরা এটা করতে চাই।’

বিলাসবহুল ফুলারটন হোটেলে অনুষ্ঠিত হবে এ বৈঠক। যেখানে প্রেসিডেন্সিয়াল সুইটের ভাড়া প্রতি রাতে ৬ হাজার মার্কিন ডলার। ওয়াশিংটন পোস্ট পত্রিকা লিখেছে- উত্তর কোরিয়া তার নেতা এবং প্রতিনিধিদলের সিনিয়র সদস্যদের জন্য এই হোটেলকে পছন্দ করছে।

উল্লেখ্য, বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয় যে, সিঙ্গাপুরের ওই বিলাসবহুল হোটেলের ব্যয় মেটানো উত্তর কোরিয়ার জন্য কঠিন হতে পারে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর