,

জোড়া ব্রেনের রাবেয়া-রোকেয়া: দ্বিতীয় অপারেশনে ৩০-৫০ লাখ টাকার যন্ত্রপাতি লাগবে

news-image

জোড়া ব্রেনের শিশু রাবেয়া-রোকেয়ার দ্বিতীয় অপারেশনের জন্য ৩০ থেকে ৫০ লাখ টাকার যন্ত্রপাতিই লাগবে। আগামী জুলাই মাসে দ্বিতীয় অপারেশন হবার উজ্জল সম্ভবনা আছে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের একজন সহকারী অধ্যাপক সোমবার এ প্রতিবেদককে জানান। তিনি আরও জানান, এসব বিদেশ থেকে আনতে হবে, যা কেনাকাটার জন্য কাজ করা হচ্ছে।

গত ফেব্রুয়ারির ২৮ তারিখে প্রায় দুই বছর বয়সী শিশুদের মস্তিষ্কের একটি রক্তনালী সফলভাবে ব্লক করা হয়। ওই সহকারী অধ্যাপক জানান, এমআরআই করে দেখা যায়, অন্যদিক দিয়ে রক্তনালী সক্রিয় হয়েছে। এই অপারেশনে সর্বমোট খরচ ছিল প্রায় ২০ লাখ টাকা বলে জানান এ চিকিৎসক।

চিকিৎসকরা জানান, রাবেয়া-রোকেয়ার দুই ব্রেনের জন্য দুটি রক্তনালী থাকার কথা। কিন্তু আছে একটি। আরও রক্তনালী সক্রিয় করতে প্রথম অপারেশন করা হয়। তাদেরকে পূর্ণ সুস্থ্য করতে অবশ্যই দুটো রক্তনালী লাগবে। দুই ব্রেনে দুটো রক্তনালী কাজ করবে।

প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক জানান, দ্বিতীয় অপারেশন মে মাসেই হবার কথা ছিল। কিন্তু মারাত্মক ঝুঁকি থাকায় বিদেশি চিকিৎসকরা সম্মত হননি। তারা সময় চেয়েছেন, তাদের সঙ্গে প্রতিনিয়ত ই-মেইলে যোগাযোগ হচ্ছে।

প্রথম অপারেশনে হাঙ্গেরির একজন নিউরো সার্জন ছিলেন, দ্বিতীয় অপারেশনে ওই সার্জনই জার্মানি থেকে একজন প্লাস্টিক সার্জন আনবেন।

গত বছরের ২০ নভেম্বর ঢামেক বার্ন ইউনিটে ভর্তির পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খরচে রাবেয়া-রোকেয়ার চিকিৎসা হচ্ছে। তাদের বাবা-মা পাবনার চাটমোহর উপজেলার আটলংকা গ্রামের স্কুল শিক্ষক রফিকুল ইসলাম ও তাসলিমা খাতুন। রাফিয়া (৬) নামের আরেক কন্যাশিশু আছে এই দম্পত্তির।

পাবনা সদরের একটি হাসপাতালে সিজারের মাধ্যামে রাবেয়া ও রোকেয়ার জন্ম। তাদের বয়স যখন ৫দিন, তখন থেকেই ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হয়। অসংখ্যবার এখানে চিকিৎসা দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর