,

দুর্নীতির অভিযোগে নওয়াজের ভাই শাহবাজকে আদালতে তলব

news-image

উচ্চ আদালতে ডাক পড়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফের। দেশটির ৫৬টি রাষ্ট্রায়াত্ত কোম্পানির প্রধান কর্মকর্তা নিয়োগ দেবার দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

রবিবার মামলার শুনানী গ্রহণকালে ৫৬টি কোম্পানির প্রধান নিয়োগে পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফের সংশ্লিষ্টতা রয়েছে বলেন দাবী করেন প্রধান বিচারপতি মিঞাঁ সাকিব নিসার। পরবর্তী শুনানিতে শাহবাজকে সশরীরে উপস্থিত থাকতে বলেছেন তিনি।

রাষ্ট্রায়াত্ত ৫৬টি কোম্পানির দুর্নীতির সঙ্গে শাহবাজের সরাসরি কোনো যোগ না থাকলেও শুনানী চলাকালে মিঞাঁ সাকিব নিসার বলেন, ‘শাহবাজের হুকুম ছাড়া পাঞ্জাবে একটি মাছিও ওড়ে না’।

২৮ এপ্রিল রাষ্ট্রায়াত্ত ৫৬টি কোম্পানির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)। কোম্পানিগুলোতে প্রধান কর্মকর্তাদের সরকারি বেতন কাঠামোর চেয়েও উচ্চ বেতনে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে শাহবাজের বিরুদ্ধে। ইয়ন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর