,

বার্লিনে ছুরিধারীকে গুলি

news-image

জার্মানির বার্লিনে স্থানীয় ক্যাথিড্রাল গির্জায় ছুরি নিয়ে হামলা করার সময় ছুরিধারীকে গুলি করে আহত করেছে শহরটির পুলিশ। বার্লিন পুলিশ কর্তৃপক্ষ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

৫৩ বছর বয়সী অস্ট্রিয়াবাসী এ হামলাকারী পুলিশের গুলিতে পায়ে গুরুতর আহত হয়ে এখন হাসপাতালে ভর্তি আছে। এদিকে গুলি করার সময় হামলাকারীকে বাধা দিতে গিয়ে আহত হয়েছে পুলিশের এক কর্মকর্তা।

বার্লিনের উইনফ্রিড ওয়েনযেল নামক এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, হামলাকারীর সাথে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি বরং তার হঠাৎ করে প্রবেশটাই কেমন বিভ্রান্তকর। তিনি আরো বলেন, বার্লিনের গির্জায় প্রবেশ করেই হামলাকারী ছুরি তুলে ধরে হামলার জন্য শাসান। তখন গির্জার কর্মীরা পুলিশকে খবর দেন, পরে পুলিশ এসে ১’শ পরিদর্শনকারীকে গির্জা থেকে নিরাপদে উদ্ধার করেন।

পুলিশের দুইজন কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে সাথেসাথে হামলাকারীকে ছুরি নামাতে বলে এমনকি নিরস্ত্র করার জন্য কেমিক্যাল স্প্রে ব্যবহার করেন। এতেও কোনো কাজ না হলে তখন হামলাকারীর পায়ে গুলি করে। তখন হামলাকারীর পাশাপাশি পুলিশের অপর কর্মকর্তাও কিছুটা আহত হয়েছে। এখন দুজনই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

এদিকে বার্লিন শহরের এক পুলিশ কর্মকর্তা টুইটারে লিখেন, ‘গুজবে কান দিবেন না। হামলাকারী কেবল পায়ে গুলিবিদ্ধ হয়েছে।’ এমনিতে রোববার পর্যটক ও দর্শনার্থীদের ভিড় বেশি দেখা যায় ক্যাথিড্রাল গির্জায়। ইনডিপেনডেন্ট

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর