,

দু’দিন আগে বাজেট পাস হবে এবার

news-image

দশম জাতীয় সংসদের এবং বর্তমান সরকারের শেষ বাজেট অধিবেশন শুরু হচ্ছে মঙ্গলবার। এ অধিবেশনেই ২০১৭-১৮ অর্থবছরের জন্য চার লাখ ৬০ হাজার কোটি টাকার বাজেট উত্থাপন ও পাসের সম্ভাবনা রয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আগামী ৭ জুন বাজেট উত্থাপন করবেন।

দশম জাতীয় সংসদের ২১তম অধিবেশনে বাজেট ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংসদ সচিবালয়। মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় সংসদে অধিবেশন শুরুর আগে বসবে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক। যাতে সংসদের কার্যসূচি চূড়ান্ত করা হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকেপ্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার উপস্থিত থাকার কথা রয়েছে।

সংসদ সচিবালয় জানিয়েছে, ৭ জুন বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিদ। এ ছাড়া রোজার মধ্যে প্রতিদিন বেলা ১১টা থেকে অধিবেশন বসতে পারে। ঈদুল ফিতরের পরে অধিবেশন শুরু হবে বিকেল থেকে। অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাবনার পর তার ওপর সাধারণ আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা।

চলমান সংসদের কোনো সদস্যের মৃত্যু হলে অধিবেশনে শোক প্রস্তাব গ্রহণের পর রেওয়াজ অনুযায়ী দিনের জন্য বৈঠক মুলতবি করা হয়ে থাকে। জাতীয় পার্টির জ্যেষ্ঠ সংসদ সদস্য কুড়িগ্রামের এ কে এম মাঈদুল ইসলাম গত ১০ মে মারা যান। তিনিসহ সাবেক আরও ৯জনের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ শেষে সংসদেও অধিবেশন মুলতবি করার সম্ভাবনা রয়েছে।

সংসদ সচিবালয় জানিয়েছে, সংবিধান অনুযায়ী ৩০ জুনের মধ্যেই নতুন অর্থবছরের বাজেট পাস করার নিয়ম রয়েছে। কিন্তু ৩০ জুন সরকারি ছুটি থাকায় ২৮ জুন বাজেট পাস হতে পারে। সংসদের সর্বশেষ ২০তম অধিবেশন গত ১২ এপ্রিল শেষ হয়। নিয়ম রক্ষার ওই অধিবেশন মোট ৫দিন বসেছিল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর