,

এখনো সেই স্মৃতি ভুলতে পারেন না ডিয়েগো ক্রুসিয়ানি

news-image

স্পোর্টস ডেস্ক : এক আর্জেন্টাইনের প্রশ্ন এটি। এক সময় বাংলাদেশে কাজ করেছেন। বিশ্বকাপের উন্মাদনা দেখেছেন খুব কাছে থেকে। অবাক হয়ে বাসা-বাড়ির ছাদে উড়তে দেখেছেন নিজ দেশসহ অন্যান্য দেশের জাতীয় পতাকা। অনুভব করেছেন তাঁর দেশের জন্য বাংলাদেশের মানুষের ভালোবাসা। বাংলাদেশ ছেড়েছেন বহুদিন হয়ে গেছে। বিশ্বকাপ এলেই তাঁর মনে পড়ে পুরোনো সেই দিনের কথা। ভালোবাসার জাদুমন্ত্রের প্রভাব যে এত সহজে ফুরিয়ে যাওয়ার নয়!

যে মানুষটির কথা বলা হচ্ছে, তাঁর নাম ডিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানি। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কোচ। ২০০৫ সালে দায়িত্ব নিয়েছিলেন আলফাজ-হাসান আল মামুন-মতিউর মুন্নাদের। করাচিতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে তুলেছিলেন বাংলাদেশকে। কিন্তু ২০০৬ সালে এএফসি চ্যালেঞ্জ কাপের ব্যর্থতার পরপরই বরখাস্ত হয়ে যান। ২০০৭ সালে অবশ্য আবাহনীর কোচের দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু এরপর আর বাংলাদেশে আসা হয়নি। ১১ বছর পরেও বাংলাদেশকে মনে রেখেছেন ক্রুসিয়ানি। নাহ্, নেতিবাচক কোনো কারণে নয়। এ দেশের মানুষ যে তাঁর দেশ আর্জেন্টিনাকে কত ভালোবাসে—এই ব্যাপারটাই কখনো ভুলতে পারেন না জাতীয় ফুটবল দলের সাবেক এই কোচ।

২০০৬ সালের জার্মানি বিশ্বকাপের সময় অবাক হয়ে লক্ষ্য করলেন ঢাকার বাড়িঘরের ছাদে উড়ছে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি প্রভৃতি দেশের পতাকা। এর মধ্যে আর্জেন্টিনার পতাকার সংখ্যাই বিস্মিত করল তাঁকে—আকাশি নীল-সাদা রঙের এত পতাকা বোধ হয় বুয়েনেস এইরেসেও কখনো দেখেননি ক্রুসিয়ানি।

বাংলাদেশ থেকে ফেরার পর বিভিন্ন সময়ে তিনি কাজ করেছেন মালদ্বীপ, ক্যামেরুন ও চিলিতে। বর্তমানে আছেন নিজ দেশের একটি জুনিয়র দলের সঙ্গে। বিশ্বকাপে দুয়ারে। বন্ধু-বান্ধবদের সঙ্গে গল্পে-আড্ডায় প্রায়ই উঠে আসে বাংলাদেশ-প্রসঙ্গ, ‘আমি বাংলাদেশে এত আর্জেন্টিনার পতাকা দেখেছি, সেটা কখনোই ভুলতে পারি না। আমি আমার বন্ধু-বান্ধবদের প্রায়ই সেটা বলি। ওরা অবাক হয়। বিশ্বকাপ এলেই ব্যাপারটা মনে পড়ে বেশি। আচ্ছা, এবারও কী অনেক আর্জেন্টিনার পতাকা ওড়ানো হয়েছে?’

ডিয়েগো ম্যারাডোনার সাবেক স্ত্রী ক্লদিয়াকে খুব ভালো চেনেন ক্রুসিয়ানি। নিজের বাংলাদেশ-অভিজ্ঞতা একবার নাকি তাঁর কাছে বর্ণনা করেছিলেন। ক্লদিয়া তাঁর কাছ থেকে বাংলাদেশের একটি ছবিও চেয়ে নিয়েছিলেন। পরে সেটি নাকি ম্যারাডোনাকে দেখান। বাংলাদেশের বাড়ির ছাদে অজস্র আর্জেন্টাইন পতাকা অবাক করেছিল ফুটবল কিংবদন্তিকেও। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কও নাকি বলেছিলেন খোদ আর্জেন্টিনার মাটিতেও এত আর্জেন্টাইন পতাকা তিনি দেখেননি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর