,

মক্কা নগরী উন্নয়নে সৌদি বাদশাহর নতুন ডিক্রি জারি

news-image

মুসলমানদের কাছে তাৎপর্যপূর্ণ মক্কা নগরীর পবিত্র স্থানগুলোর উন্নয়নের দিকে বাড়তি নজর দিচ্ছে সৌদি আরব। দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ চলতি সপ্তাহের শুরুতে এ সংক্রান্ত একটি নতুন ডিক্রি জারি করেছেন। হজ ও ওমরাহ পালনকারীসহ দর্শণার্থীদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেজন্য প্রয়োজনীয় বিষয়গুলোর উন্নয়নের দিকে খেয়াল রাখার ব্যাপারে নির্দেশ দেন। খবর: আরব নিউজ

ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান মক্কা উন্নয়ন কর্তৃপক্ষকে কড়াভাবে নির্দেশ দিয়েছেন, পবিত্র স্থানগুলোর উন্নয়নের ব্যাপারে। জানা গেছে, কাবা শরীফের উন্নয়নের দিকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। কাবা শরীফ ও তার আশেপাশের উন্নয়নে কয়েক বিলিয়ন রিয়াল বিনিয়োগ করা হচ্ছে। এদিকে রাজকীয় ডিক্রির আওতায় পবিত্র মক্কা মোকাররমা ও পবিত্র স্থানসমূহের পরিচালনা ও ব্যবস্থাপনার জন্য রাজকীয় অথরিটি গঠনেরও নির্দেশ দেন। বাদশাহ সালমান নিজেই এ কমিটির নেতৃত্ব দিবেন।

গত বছরই মক্কার গণ পরিবহণ খাতে তিন দশমিক দুই মিলিয়ন রিয়ালের চুক্তিতে স্বাক্ষর করেন মক্কা উন্নয়ন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট প্রিন্স খালিদ আল ফয়সাল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর