,

পায়ে রাইফেল! শুরুর আগেই বিশ্বকাপে বিতর্ক

news-image

স্পাের্টস ডেস্ক : বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র ১১ দিন৷ সবুজ গালিচায় বল গড়ানোর আগেই ব্রিটিশ ফুটবলারকে নিয়ে বিতর্ক তুঙ্গে৷ বিশ্বকাপ অভিযান শুরুর আগে অভিনব একটি ট্যাটু করেছেন ইংল্যান্ডের রহিম স্টারলিং৷ ডান-পায়ের নীচের অংশে অ্যাসল্ট রাইফেলের-এর ট্যাটু করিয়েছেন ব্রিটিশ ফরোয়র্ড৷ সেই ট্যাটু নিয়েই শুরু হয়েছে জোর চর্চা৷ অনেকেই বলছেন এই বিতর্কিত ট্যাটুর জন্য বিশ্বকাপ থেকে বরখাস্ত করা হোক স্টারলিংকে৷

রাইফেলের ট্যটু দেখে ফুটবল দুনিয়ার বেশিরভাগ মানুষই ভুল ব্যাখা করেছেন৷ তাই নিজের এই ট্যাটুর অর্থ বুঝিয়ে দিয়েছেন স্টারলিং৷ জামাইকায় বংশভূত ফুটবলার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ‘ছোটবেলা থেকেই তিনি বন্দুক ছোঁবেন না বলে প্রতিজ্ঞা করেছিলেন!’ ক্রিস গেইল, আন্দ্রে রাসেলের দেশের ফুটবলারের এই কঠিন প্রতিজ্ঞার পিছনে লুকিয়ে রয়েছে মর্মান্তিক কাহিনী৷

স্টারলিংয়ের বয়স যখন ২ বছর, তখন তাঁর বাবা বন্দুকের গুলিতে মারা যান৷ এরপরই বন্দুক না ছোঁয়ার কথা মাথায় আসে তাঁর৷ মনে গভীর বেদনা থেকেই ডানপায়ে রাইফেলের ছবি আঁকিয়েছেন বলে ব্যখা দিয়েছেন ব্রিটিশ ফরোয়ার্ড৷ ট্যাটু বিতর্কে দলের সতীর্থ ও কোচ সাউথগেটকে পাশে পেয়েছেন স্টারলিং৷ ব্রিটিশ কোচ জানিয়েছেন, ‘প্রত্যেক ট্যাটুর পিছনে একটি গল্প থাকে৷ স্টারলিংয়ের ক্ষেত্রেও একটা কাহিনী রয়েছে৷ তাই ওর সিদ্ধান্তকে আমাদের সম্মান জানানো উচিত৷’ -কলকাতা টােয়েন্টি ফাের

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর