,

ফোনেই খুলবে ঘরের তালা!

news-image

ঘর থেকে বের হওয়ার সময় প্রথমেই কোন চিন্তাটা আপনার মাথায় আসে? নিশ্চয়ই সবার আগে ভেবে দেখেন আপনার ফোন, চাবি, ওয়ালেট সব জিনিস সঙ্গে নিয়েছেন কি না? জেনে খুশিই হবেন, আপনার এ তালিকা থেকে খুব দ্রুতই বাদ পড়তে যাচ্ছে চাবির গোছাটি। এমনটিই জানাচ্ছে ম্যাশেবল। কারণ, বিখ্যাত প্রযুক্তি পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাপল তাদের আইফোনে এমন একটি ফাংশন যুক্ত করতে চলেছে, যা আপনার গাড়ি বা ঘরের দরজার তালা খোলার কাজটি সহজ করে দেবে।

আইফোনের এনএফসি প্রযুক্তির মাধ্যমে অ্যাপল-পে-তে অর্থ লেনদেনের ব্যবস্থা আগেই চালু আছে। আর সেই এনএফসির সক্ষমতা আরো বাড়ানোর মাধ্যমেই ঘরের বা গাড়ির তালা খোলার ব্যবস্থা চালু করার কথা ভাবছে অ্যাপল।

ম্যাক-রিউমার্সের মতে, নতুন ধরনের এই এনএফসির ঘোষণা আসতে পারে আগামী মাসেই। যার মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা তাঁদের ফোনটি ব্যবহার করতে পারবেন অর্থ লেনদেন করতে, ঘরের তালা খুলতে বা  পরিচয় শনাক্তকরণে। এমনকি স্বাস্থ্য সুরক্ষাসহ আরো অনেক কাজেই ব্যবহার করা যাবে এই প্রযুক্তি।

আইওএসের আসন্ন ১২তম সংস্করণের অবমুক্তিতেই এ ধরনের এনএফসির ঘোষণা আসতে পারে। মানুষের নিরাপত্তা নিয়ে কাজ করে এমন একটি প্রতিষ্ঠান এইচআইডি গ্লোবালের সঙ্গে সম্মিলিতভাবে অ্যাপল এই গবেষণা চালিয়ে আসছে ২০১৪ সাল থেকে। আর ধারণা করা হচ্ছে এই এনএফসির ঘোষণা আসবে জুনের প্রথম সপ্তাহে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার্স কনফারেন্স থেকেই।

জুনের ৪ তারিখ থেকেই শুরু হচ্ছে এই কনফারেন্স, তাই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণার জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হবে না।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর