,

নির্জন এলাকায় নকল ওরস্যালাইন কারখানা, ২ লাখ টাকা জরিমানা

news-image

ডেস্ক রিপোর্ট : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর বাস স্ট্যান্ডের পাশে একটি মাঠের ভেতর নির্জন এলাকায় ‘এমএস ফুড প্রোডাক্টস্’ ও ‘আরএমকে ফুড প্রোডাক্টস্’ নামের একটি নকল ওরস্যালাইন এবং সফটড্রিংকস পাউডার কারখানার সন্ধান পেয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থ্যা (এনএসআই)। রোববার দুপুরের দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থ্যার সদস্যরা যৌথভাবে অবৈধ কারখানায় উপস্থিত হয়ে সেখানে নকল ওরস্যালাইন এবং সফট ড্রিংক্স পাউডার তৈরির বিষয়টি দেখতে পায়।

কারখানা থেকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ২৫ লাখ টাকা দামের ৪০ হাজার প্যাকেট ওরস্যালাইন, টেস্টি স্যালাইন, অরেঞ্জ সফট ড্রিংক্স পাউডার, ডাব সফট ড্রিংক্স পাউডার, সফট ড্রিংক্স পাউডার তৈরির সরঞ্জাম ও কেমিকেল জব্দ করা হয় এবং সফট ড্রিংক্স পাউডার তৈরির দুটি মেশিন, একটি ক্রাশ মেশিন, একটি বিলিন্ডার, একটি প্যাকেজিং মেশিন সিলগালা করে দেয়া হয়।

এরপর চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ম্যাজিস্ট্রেট পাপিয়া আক্তার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গোকুলখালী ও বর্তমান ঠিকানা বড়দুধপাতিলা গ্রামের মরহুম জাহাঙ্গীর আলমের ছেলে ওই অবৈধ কারখানার মালিক জহুরুল ইসলাম মঞ্জুকে (৫০) ২লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড দেয়া হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার পাপিয়া আক্তার জানান, দীর্ঘদিন ধরে ওই কারখানায় উৎপাদিত হুবহু এসএমসি ব্র্যান্ডের আদলে তৈরি মোড়কে ওরস্যালাইন, নিউ টেস্টি স্যালাইন, অরেঞ্জ সফট ড্রিংক্স পউডার ও ডাব সফট ড্রিংক্স পাউডার বাজারজাত করে আসছিল। যার কোনো অনুমোদন নেই।

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় চুয়াডা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার উপ-পরিচালক আবু জাফর ইকবাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ফরহাদ আহমদ উপস্থিত ছিলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থ্যার সহকারী পরিচালক তপু কুমার ভৌমিক ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর