,

সিরিয়ায় ইরানি সেনারা থাকবে, মার্কিন বাহিনীকে চলে যেতে হবে’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় মার্কিন উপস্থিতি অবৈধ আখ্যায়িত করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়ালেম বলেন, মার্কিন বাহিনীকে অবশ্যই এ অঞ্চল ছেড়ে চলে যেতে হবে। এ সময়ে ইরানি বাহিনীর উপস্থিতি বৈধ বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০১৬ সালে প্রতিষ্ঠিত আল তানফ সামরিকঘাঁটি থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার নিয়েও তিনি কথা বলেন।-খবর স্পুটনিকের।

এ সময়ে তিনি দেশিটতে ইরানিঘাঁটি ও বাহিনী উপস্থিতির কথা উড়িয়ে দিয়ে বলেন, সিরিয়ার ভূখণ্ডের সামরিকভাবে ইরানি বাহিনী উপস্থিত নেই। এসব ইসরাইলের বানানো কাহিনী।

তিনি বলেন, ইরানি বাহিনীর উপস্থিতি বৈধ। সিরিয়ার সরকারের অনুরোধেই তারা এখানে অবস্থান করছেন। তাদের উপস্থিতি মার্কিন বাহিনীর মতো অবৈধ না।

গত মে মাসে আস্তানায় শান্তি আলোচনায় সিরীয় সরকারের প্রতিনিধিদের প্রধান বাসার জাফরি আল তানফ সামরিকঘাঁটিতে মার্কিন বাহিনীর উপস্থিতিকে নিছকই আগ্রাসন ও দখলদারিত্ব বলে মন্তব্য করেন।

২০১৪ সাল থেকে মার্কিন নেতৃত্বাধীন জোট সিরিয়ার সরকারের অনুমোদন ছাড়াই সেখানে আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আসছে। দামেস্কে এসব হামলাকে তার সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে দেখছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর