,

মাদকের সঙ্গে সম্পৃক্ত কাউকে ছাড় নয় : ডিএমপি কমিশনার

news-image

ডেস্ক রিপোর্ট : মাদকের সঙ্গে সম্পৃক্ত কাউকে একচুলও ছাড় দেয়া হবে না বলে হুশিয়ার করে দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া।

রোববার সকালে রাজধানীর আজিমপুরে এতিম ও দুস্থদের মাঝে নতুন কাপড় বিতরণের সময় তিনি এ হুশিয়ারি দেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, জঙ্গিবাদের মতো মাদকের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের বিচারের সম্মুখীন হতে হবে। যারা মাদকের সঙ্গে সম্পৃক্ত, তাদের একচুলও ছাড় দেয়া হবে না। মাদক ব্যবসায়ী সে যে-ই হোক না কেন, তাকে ছাড় দেয়া হবে না।

ডিএমপির কমিশনার বলেন, আমাদের নৈতিক দায়িত্ববোধ থেকে প্রতি বছর ঈদে ও শীতে আপনাদের পাশে থাকার চেষ্টা করি। আপনারা দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। পুলিশ আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবে। আমরা দিন-রাত আপনাদের নিরাপত্তায় কাজ করছি।

তিনি বলেন, এবারের রমজানে গত ১৬ দিনে রাজধানীতে উল্লেখযোগ্য কোনো অপরাধ সংঘটিত হয়নি। অপরাধ দমনে ও মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান তিনি।

বস্ত্র বিতরণের সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) দেবদাস ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়সহ রমনা ও মতিঝিল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর