,

দ্বিতীয় মেয়াদে শপথ নিলেন মিশরের সিসি

news-image

আবদেল ফাত্তাহ আল-সিসি দ্বিতীয় মেয়াদে মিশরের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। এ সময় সহিংসতা, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি।

স্থানীয় সময় শনিবার সিসির শপথ নেওয়ার সময় আকাশে যুদ্ধবিমান উড়ে যায় এবং ২১ বার তোপধ্বনির মাধ্যমে তাকে অভিবাদন জানানো হয়।
গত মার্চে অনুষ্ঠিত নির্বাচনে সিসি ৯৭ শতাংশ ভোটে জয় পান। তবে মোট ভোটারের ৪১ শতাংশ মানুষ ভোট দেয়। বিরোধী দলের যিনি প্রার্থী ছিলেন তিনিও সিসির সমর্থক হিসেবে পরিচিত।

সমর্থকরা বলছে, সিসি দেশে স্থিতিশীলতা এনেছেন। তবে বিরোধীরা বলছে, গ্রেপ্তারের মাধ্যমে তিনি গণতন্ত্রের কণ্ঠ রোধ করছেন। পার্লামেন্টের দিকে সিসির গাড়িবহর নিয়ে যাওয়ার সময় বিমানবাহিনীর যুদ্ধবিমান থেকে আকাশে ধোঁয়া ছাড়া হয়, যা জাতীয় পতাকার রঙের।
শপথ নেওয়ার পর সিসি বলেন, তিনি মিশরবাসীর স্বার্থ রক্ষা হয় এমন একটি অবস্থা তৈরি করতে চান। যারা সহিংসতা, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ বেছে নেয় কেবল তারাই এর বাইরে থাকবে।

২০১৩ সালে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসিকে ক্ষমতাচ্যুত করে সিসি ক্ষমতা নেন। মানবাধিকার কর্মীরা বলছেন, এরপর থেকে তিনি বিরোধী মতের ওপর নজিরবিহীন দমনপীড়ন শুরু করেন। লাখো মানুষকে গ্রেপ্তার করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর