,

গাজা থেকে রকেট হামলা, আতঙ্কে সেনা বাঙ্কারে আশ্রয় নিল ইসরায়েলিরা

news-image

গাজায় ডজনখানেক হামাস সদস্যদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সীমান্তে ফিলিস্তিনের স্বাস্থ্যকর্মীকে গুলি করে হত্যার পর ইসরায়েলকে লক্ষ্য করে হামাসের রকেট হামলার পর ইসরায়েল পাল্টা বিমান হামলা চালায়। ইসরায়েলি সেনাদের মুখপাত্র রোববার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। খবর: আরব নিউজ

ইসরায়েলি সেনারা জানায়, ইরায়েলি যুদ্ধ বিমান হামাসের তিনটি সেনা ঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালায়। এসব সামরিক ঘাঁটিতে ডজনখানেক হামাস সদস্য অবস্থান করছিল।

এর আগে শনিবার সন্ধ্যায় গাজা উপত্যকায় দুটি মিসাইল হামলা চালিয়েছিল ইসরায়েল। এসময় দক্ষিণ গাজায় হাজার হাজার বিক্ষোভকারী ২১ বছর বয়সী রাজান আল নাজারকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করছিল।

তবে এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার ইসরায়েলকে লক্ষ্য করে হামাসের দুটি রকেট একটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারলেও অপরটি আকাশেই ধ্বংস করে দেয় ইসরায়েলি সেনারা। সম্ভাব্য রকেট হামলার খবর আগেই টের পেয়ে গিয়েছিল ইসরায়েল। ফলে এ অঞ্চলের বসবাসকারীদের আগেই সরিয়ে নেওয়া হয়েছিল।

ইসরায়েলি সেনাদের পক্ষ থেকে এক বিবৃতিতে রকেট হামলার বিষয়টি দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো বিবৃতি দেয়নি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। ইসরায়েলি টিভি চ্যানেল ১০ এর প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকার সীমান্তবর্তী ইসরায়েলি এলাকায় সম্ভাব্য রকেট হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ফলে ইহুদি বসতিদের সেনা বাঙ্কারে সরিয়ে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার গাজায় আহতদের সেবা দিতে গেলে এক ফিলিস্তিনি নার্সকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এর প্রতিবাদের বিক্ষোভ অব্যাহত রেখেছে গাজার নিরস্ত্র জনগণ। ইসরায়েলের হামলা গত ৩০ মার্চ থেকে এ পর্যন্ত শহিদের সংখ্যা দাঁড়িয়েছে ১১৫ ও আহত হয়েছে ১৩ হাজার। শুক্রবারও ১০০ ফিলিস্তিনিকে আহত করেছে ফিলিস্তিনি সেনারা। সূত্র: আল আরাবিয়া

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর