,

ফিলিস্তিনি নার্সের জানাযায় হাজার হাজার মানুষের ঢল

news-image

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত ফিলিস্তিনি নার্সের জানাযার নামাজে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছেন।

ইসরায়েল বিরোধী আহত ফিলিস্তিনি বিক্ষোভকারী জনতাকে চিকিৎসা সেবা দিতে গিয়ে শুক্রবার নিজেই সেনাদের পাশবিকতার শিকার হন ২১ বছর বয়সি ফিলিস্তিনি নার্স রাজান আল-নাজ্জার। গাজার খান ইউনিস সীমান্তে ইসরায়েলি স্নাইপাররা রাজানকে লক্ষ্য করে গুলি করলে তিনি শাহাদাতবরণ করেন।

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী জাওয়াদ আওয়াদ এ ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছেন। তিনি ফিলিস্তিনি জনগণের সমর্থনে অবিলম্বে পদক্ষেপ নিতে বিশ্ব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।

গত ৩০ মার্চ থেকে অবরুদ্ধ গাজা উপত্যকার অধিবাসী ফিলিস্তিনি জনগণ তাদের মাতৃভূমিতে প্রত্যাবর্তনের দাবিতে ব্যাপক বিক্ষোভ দেখিয়ে আসছেন। তারা গাজার ওপর থেকে ইহুদিবাদী ইসরাইলের অবরোধ পুরোপুরি তুলে নেয়ারও দাবি জানাচ্ছেন।

ফিলিস্তিনিদের এই শান্তিপূর্ণ বিক্ষোভ লক্ষ্য করে ইসরায়েলি সেনাদের বর্বরোচিত হামলায় এ পর্যন্ত অন্তত ১‌২০ ফিলিস্তিনি শহীদ হওয়া ছাড়াও ১‌৩ হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর