,

কাতারে হামলার হুমকি সৌদি রাজার

news-image

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার কাছ থেকে ‘এস-৪০০’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনলে কাতারে হামলা চালানোর হুমকি দিয়েছেন সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোকে লেখা এক চিঠিতে ওই হুঁশিয়ারি দিয়েছেন বলে ফ্রান্সের দৈনিক লা মন্ড জানিয়েছে। খবর আলজাজিরার।

রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘এস-৪০০’ কেনার জন্য কাতার যে আলোচনা চালাচ্ছে চিঠিতে সে ব্যাপারে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেন সৌদির বাদশা। এতে তিনি আরও বলেন, কাতার ‘এস-৪০০’ কিনলে সৌদি আরবের নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে।

তাই কাতার যাতে এ ব্যবস্থা ক্রয় না করে সেজন্য দেশটির ওপর চাপ প্রয়োগ করতে ফরাসি প্রেসিডেন্টকে ওই চিঠিতে অনুরোধ জানিয়েছেন বাদশা সালমান।

প্যারিস থেকে প্রকাশিত দৈনিক লা মন্ড এমন সময় এ খবর দিল যখন রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ব্যবস্থা কেনার জন্য সৌদি আরব নিজেই মস্কোর সঙ্গে কথাবার্তা অনেকদূর এগিয়ে নিয়ে গেছে বলে খবর দিয়েছেন একজন সৌদি কূটনীতিক।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর