,

তেলাপিয়া মাছের কৃপায় নতুন জীবন পেলেন এই নারী!

news-image

অনলাইন ডেস্ক: সুস্বাদু মাছ বলেই পরিচত তেলাপিয়া। ভিটামিন বি ছাড়াও শরীরের পটাশিয়াম, ফসাফরাসের যোগান দেয় এই মাছ। ওজন কমানোর ক্ষেত্রে তেলাপিয়া মাছের ভূমিকা অপরিসীম। কিন্তু এই তেলাপিয়া মাছের জন্যই এক নারী যৌন ক্ষমতা ফিরে পেয়েছেন।

শুনতে অবাক লাগলেও এ কথা সত্য। সেই নারীর নাম জুসিলেন মারাইনো। ২৩ বছরের ব্রাজিলের বাসিন্দা জুসিলেন যৌনাঙ্গ ছাড়াই জন্মেছিলেন। চিকিৎসকদের দাবি, গোটা বিশ্বে এই রোগ একেবারেই বিরল। প্রত্যেক ৫ হাজার মহিলার মধ্যে একজন এই রোগে আক্রান্ত হন।

ফেডেরাল ইউনির্ভাসিটি অফ সিয়েরাতে বিভিন্ন পরীক্ষা নিরিক্ষার পর সেই নারীর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। জানা গেছে, তেলাপিয়া মাছের ছাল দিয়ে একটি কৃত্রিম যৌনাঙ্গ তৈরি করা হয়। প্রথম ছালটি থেকে সমস্ত আঁশ বের করে নেওয়া হয়। বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ছালটি থেকে সমস্ত গন্ধ নির্গত করে দেওয়া হয়। নষ্ট করে দেওয়া হয় ছালটিতে থাকা ভাইরাসও।

এর পরেই ছালটি দিয়ে যৌনাঙ্গ তৈরি করে তা বসিয়ে দেওয়া হয় সেই নারীর শরীরে। অস্ত্রোপচারের পর জুসিলেন সুস্থ রয়েছেন। চিকিৎসকদের দাবি, গোটা বিশ্বে এই অস্ত্রোপচার প্রথম। এখন জুসিলেন স্বাভাবিক ভাবে শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারবেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর