,

‘ইসরায়েলের সোনালি দিন শেষ হয়ে এসেছে’

news-image

অনলাইন ডেস্ক: ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, ইরাক ও সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীদের পরাজয়ের ফলে ইসরায়েলের সেসব সোনালি দিন শেষ হয়ে এসেছে।

শনিবার মধ্যপ্রাচ্যের একটি গণমাধমে দেয়া এক সাক্ষাৎকারে আলী শামখানি এসব কথা বলেন। এসময় তিনি মধ্যপ্রাচ্যে তাকফিরি সন্ত্রাসীদের আবির্ভাব এবং এ অঞ্চলে তাদের নৃশংস ও পাশবিক কর্মকাণ্ড ইসরায়েলের জন্য অভাবনীয় ও সুবর্ণময় নিরাপত্তা এনে দিয়েছিল কিন্তু তার সমাপ্তি ঘটেছে বলেও উল্লেখ করেন।

এদিকে সম্প্রতি সিরিয়ায় ইরানের সামরিক অবস্থানে হামলা চালানোর হুমকি দিয়ে আসছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সিরিয়ায় সামরিক ঘাঁটি প্রতিষ্ঠায় ইরানকে অনুমতি দেবে না তার সরকার।

এ প্রসঙ্গে আলী শামখানি বলেন, আমরা ইসরায়েলের ক্ষোভের কারণ সম্পর্কে অবগত আছি। যে কোনো আগ্রাসীদের মোকাবেলায় নিজের স্বার্থ এবং নিরাপত্তা সুরক্ষার জন্য তেহরান কার্যকরী এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি।

ইরানের এ কর্মকর্তা আরও বলেন, হামলা চালিয়ে পার পেয়ে যাওয়ার দিন ইসরায়েলের জন্য শেষ হয়ে গেছে। সম্প্রতি অধিকৃত গোলান মালভূমিতে সিরিয়ার প্রতিশোধমূলক হামলার প্রতি ইঙ্গিত করে আলী শামখানি এ মন্তব্য করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর