,

বাবার ৪ আঙ্গুল কেটে নিল ছেলে

news-image

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুর উপজেলায় সম্পত্তির ভাগ বাটোয়ারা বিবাদের জের ধরে বাবার হাতের চারটি আঙ্গুল ছেলে কেটে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ওই ব্যক্তির নাম মোফাজ্জল হোসেন (৩৫)। আজ শনিবার পুলিশ তাকে আটক করে আদালতে পাঠিয়েছে।

খোঁজ নিয়ে জান যায়, শুক্রবার বিকেলে বাবা আলতাফ হোসেনের সঙ্গে সম্পত্তির বণ্টন নিয়ে মোফাজ্জল হোসেনের ঝগড়া হয়। কথা কাটাকাটি এক পর্যায়ে মোফাজ্জল তার বাবার হাতের চারটি আঙ্গুল কোপ দিয়ে কেটে ফেলেন।

খবর পেয়ে ফুলপুর থানা পুলিশ মোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে আহত আফতাফ উদ্দিন বাদি হয়ে ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) একেএম মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ছেলেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির