,

মাদক নিয়ন্ত্রণে মানবাধিকার সম্মুন্নত রাখার আহ্বান জাতিসঙ্ঘের

news-image

অনলাইন ডেস্ক : জাতিসঙ্ঘের মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ দফতর (ইউএনওডিসি) জেনেভা থেকে দেয়া এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশে মাদকবিরোধী অভিযানের ওপর ইউএনওডিসি গভীর নজর রাখছে। তিনটি আন্তর্জাতিক মাদক নিয়ন্ত্রণ সনদ ও বিশ্ব মাদক সমস্যার ওপর জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের আলোচনার ফলাফলের পরিপ্রেক্ষিতে মানবাধিকারের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে দেয়া প্রতিশ্রুতির প্রতি সম্মান দেখতে ইউএনওডিসি সব সদস্য রাষ্ট্রকে আহ্বান জানাচ্ছে। আইনি ব্যবস্থা, আন্তর্জাতিক মান ও নীতি অনুসরন, প্রমাণভিত্তিক প্রতিরোধ উন্নয়ন, পুনর্বাসন ও সমাজের সাথে আবারো সম্পৃক্ত হওয়ার লক্ষ্যকে সামনে রেখে অপরাধীদের আইনের আওতায় আনতে সব দেশের সাথে কাজ করতে প্রস্তুত ইউএনওডিসি।

এদিকে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে কারাগারে অন্তরীণ রেখে অমানবিক আচরণসংক্রান্ত এক প্রশ্নের জবাবে নিউ ইয়র্কে জাতিসঙ্ঘ সদর দফতরে বিশ্ব সংস্থার মহাসচিবের উপ-মুখপাত্র ফরহান হক বলেছেন, ‘এ ব্যাপারে নতুন করে বলার কিছু নেই। প্রক্রিয়াটি নিয়ে আমরা অতীতে উদ্বেগ প্রকাশ করেছি।’

মাদকবিরোধী অভিযানে মৃত্যুর ঘটনা সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে ফরহান হক ইউএনওডিসির দেয়া বিবৃতি পড়ে শুনান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর