,

ব্যস্ত আছেন পীরগঞ্জের তিন শতাধিক পোশাক কারিগর

news-image

আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ব্যস্ত হয়ে পড়েছেন পীরগঞ্জের শহরে চারটি অভিজাত মার্কেট সহ বিভিন্ন এলাকার তিন শতাধিক পোশাক কারিগর। এর মধ্যে শুধু শহরের অভিজাত মার্কেট বলে খ্যাত ঢাকাইয়া মার্কেট, কলেজ বাজার মার্কেট ও পুরাতন বাজারের দোকানগুলোতে পোশাক তৈরি করছেন প্রায় ২৫০ জন কারিগর। কারিগরেরা জানিয়েছেন, পুরোপুরি ব্যস্ত হতে আরও কয়েকদিন লাগবে। তখন ভালোভাবে জমে উঠবে বিভিন্ন ধরণের পোশাক তৈরির কাজ।

পীরগঞ্জের নিউ ফ্যাশন টেইলার্সের মালিক প্রফুল্ল কুমার জানান, তার দোকানে রোজার কয়েক দিন আগে থেকেই কাজের অর্ডার শুরু হয়। তার দোকানে মেয়েদের কাজই বেশি। এবার তার দোকানে মেয়েদের জিপসি ও লেহাঙ্গা নামে পোশাক তৈরিতে মজুরি খরচ নেয়া হচ্ছে ৬৫০ টাকা এবার তিনি দুইশ জিপসি তৈরি করবেন বলে জানান। মডেল টেইলার্সের খিরমহন রায় জানান, তার দোকানে মেয়েদের বিভিন্ন ধরণের থ্রি পিস তৈরি হচ্ছে বেশি। প্রতিটি থ্রি পিসে খরচ পড়ছে ২৫০ থেকে ৩০০ টাকা। ডলফিন টেইলার্সের মালিক মশিউর রহমান জানান, তিনি তৈরি করছেন বোরখা ও থ্রি পিস। প্রতিটি থ্রি পিস তৈরিতে মজুরি বাবদ খরচ হচ্ছে ২৩০ থেকে ২৬০ টাকা এবং বোরখা তৈরিতে মজু

পীরগঞ্জ দর্জি কারিগরি সমিতির সভাপতি সাদেুকল ইসলাম জানান, সমিতিভূক্ত ২৫০ জন সহ, অনান্য মার্কেট ও পুরাতন বাজার সহ দর্জি কারিগর রয়েছেন প্রায় সাড়ে তিনশ। ঈদকে সামনে রেখে তারা এখন ব্যস্ত হয়ে পড়েছেন পোশাক তৈরির কাজে। তিনি আরো বলেন, অন্যান্য বছর কারিগরদের মুজরি নিয়ে ঝামেলা হলেও এবার এ নিয়ে কোনো ঝামেলা নেই। এবারও তাদের জন্য দুই থেকে ১০ টাকা পর্যন্ত মজুরি বাড়ানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর