,

চীন থেকে যুদ্ধজাহাজ কিনছে পাকিস্তান

news-image

চীনের সঙ্গে দুটি যুদ্ধজাহাজ কিনতে চুক্তি করেছে পাকিস্তান। শুক্রবার পাকিস্তানের প্রতিরক্ষা উৎপাদন মন্ত্রণালয়ে চায়না শিপবিল্ডিং ট্রেডিং কোম্পানি লি. (সিএসটিসি)’এর সঙ্গে পাকিস্তান নৌবাহিনীর জন্য দুটি যুদ্ধ জাহাজ কেনার এই চুক্তি করা হয়।

পাকিস্তানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুক্তির সময় নৌবাহিনীর ডেপুটি চীফ (অপারেশন’স) রিয়ার এডমিরাল ফয়সাল রসুল লোধি সঙ্গে চীন, পাকিস্তান নৌবাহিনী ও সরকারি কর্তৃপক্ষের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাকিস্তান নৌবাহিনীর বহরে জাহাজগুলো যুক্ত হলে পাকিস্তানের যুদ্ধ করার ক্ষমতা আরো বেড়ে যাবে ধারণা করছে বিশ্লেষকরা।

টাইপ-০৫৪এ যুদ্ধজাহাজটি অত্যন্ত শক্তিশালী এবং স্টেট অব আর্টে সর্বাধুনিক অস্ত্রে সজ্জিত। নৌযুদ্ধের সব মাত্রায় অপারেশন চালাতে সক্ষম এই জাহাজটিতে রয়েছে দূরপাল্লার ক্ষেপনাস্ত্র ও হাইটেক সেন্সর। বিজ্ঞপ্তিতে আরোও বলা হয়, ‘এই চুক্তি সম্পন্ন হওয়ার পর ২০২১ সালে পাকিস্তান নৌবাহিনীর বহরে টাইপ-০৫৪এ জাহাজের সংখ্যা দাঁড়াবে চারে। এতে পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধ ক্ষমতা অনেক বেড়ে যাবে। পাশাপাশি এই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা অভিযানেও কার্যকরভাবে অবদান রাখতে পারবে দেশটি।’ সাউথ এশিয়া মনিটর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর