,

ভারতীয় সেনার গাড়ি চাপায় যুবকের মৃত্যু, উত্তাল কাশ্মীর

news-image

ভারতীয় সেনাবাহিনীর গাড়ির চাপায় ২১ বছরের এক যুবকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভে উত্তাল গোটা কাশ্মীর উপত্যকা। শুক্রবার বিক্ষোভরত কাশ্মীরিদের ওপর সেনাদের গাড়ি উঠিয়ে দেয়ায় ছয় যুবক গুরুতর আহত হয়। তাদের একজনের শনিবার মৃত্যু হয়েছে। ভারতীয় সেনাদের এ গাড়ি চাপার এ মর্মান্তিক দৃশ্য বিশ্বজুড়ে ভাইরাল পড়ে পড়েছে। খবর: আল আরাবিয়া

নিহত যুবকের নাম কাইজার আহমেদ। ভারতীয় সেনাদের দাবি, শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভকারীদের বাধায় গাড়িটি আটকে পড়ে। সেনাদের জীবন বাঁচাতেই তারা বিক্ষোভকারীদের ওপর গাড়ি উঠিয়ে দিতে বাধ্য হয়। তখনই ঘটে এই ঘটনা। এদদিকে পুলিশ জানায়, শুক্রবার নমাজের সময় কোনও গোলমাল এড়াতে সেখানে কোনও জওয়ানকে মোতায়েন না করার সিদ্ধান্ত নিয়েছিল নিরাপত্তাবাহিনী। স্থানীয় জামিয়া মসজিদে নামাজ শেষ হওয়ার পরেই লোকজন সিআরপিএফের গাড়িটির ওপর পাথর বৃষ্টি শুরু করে। বিক্ষোভকারীদের ঠেকাতে প্রথমে টিয়ারগ্যাস ছোঁড়া হয়। ভুল দিকে ঘুরে গাড়িটি অন্য কাজে যেতে গেলে বিক্ষোভকারীদের মুখে পড়ে যায় সেটি। গাড়ির সঙ্গে ধাক্কা লাগে দুজনের। আগতদের নিয়ে যাওয়া হয় সৌরার হাসপাতালে।

এই ঘটনার পর প্রদেশটির সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে উদ্দেশ্য করে বলেছেন, আগে মানুষকে সেনাদের গাড়ির সামনে বেঁধে বিক্ষোভকারীদের শিক্ষা দিতে গ্রামে গ্রামে ঘোরানো হয়েছে। এখন তো তারা তাদের ওপর দিয়েই গাড়ি চালিয়ে দিচ্ছে। এটাই কি আপনাদের যুদ্ধবিরতি?

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর